শিরোনাম
◈ তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক? ◈ বাংলা কিউআরে দৈনিক লেনদেনে বড় লাফ ◈ ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির বিজ্ঞাপন হ্যাকারদের, ডলার দাবি ◈ হাদি হত্যাকাণ্ড: পরিকল্পনা থেকে দেশত্যাগ, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ অতিরিক্ত আইজিপি হলেন পাঁচ কর্মকর্তা ◈ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী ◈ চিনিতে লোকসান গুনেও অ্যালকোহলে ১৬৫ কোটি টাকা মুনাফা কেরুর ◈ গুম-খুন ও নির্যাতনের শিকারদের জন্য নতুন অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত ◈ দুই বছর পর খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, কম খরচে ২৫ এজেন্সির মাধ্যমে কর্মী পাঠানোর নতুন উদ্যোগ ◈ ব্রাজিল ফুটবল দল বাংলাদেশের বিরু‌দ্ধে খেলতে চায়

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১০:০৪ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১০:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মেয়ে আসছেন মঙ্গলবার, প্রস্তুত প্লে ব্যাক সম্রাট এন্ড্রু কিশোরের সমাধি

মঈন উদ্দীন: [২] এন্ড্রু কিশোরকে শেষবারের মতো দেখতে অস্ট্রেলিয়া থেকে আসছেন তার মেয়ে এন্ড্রু সঙ্গা। শনিবার রাতে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তিনি। ঢাকায় নামার পর মঙ্গলবার (১৪ জুলাই) তার রাজশাহী ফেরার কথা রয়েছে। পর দিন বুধবার (১৫ জুলাই) সুর সম্রাটের শেষকৃত্য সম্পন্ন হবে।

[৩] বিষয়টি নিশ্চিত করেছেন এন্ড্রু কিশোরের শিষ্য কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। তিনি বলেন, এন্ড্রু কিশোরের দুই সন্তানই অস্ট্রেলিয়ায় পড়াশোনা করেন। কিশোরের মৃত্যুর পর তার ছেলে সপ্তক ফিরেছেন গত বৃহস্পতিবার। কিন্তু মেয়ের ফিরতে দেরি হচ্ছিল। তারও ফ্লাইট চূড়ান্ত হয়েছে। তিনি ফিরছেন।

[৪] মেয়ে ফেরার পর শিল্পী নিজের পছন্দের স্থানেই শেষ নিদ্রায় যাবেন। রাজশাহীর সার্কিট হাউস ও কেন্দ্রীয় কারাগারের পাশে খ্রীস্টিয়ান কবরস্থানে শায়িত হবেন তিনি। কবরস্থানে ঢুকেই বাম পাশের একটি স্থান তার পছন্দ। জায়গাটি তিনি আগেই দেখিয়ে দিয়ে গেছেন। সে অনুযায়ী সমাধির স্থান প্রস্তুত হচ্ছে। এই কবরস্থানেই সমাহিত হয়েছেন শিল্পীর বাবা ক্ষীতিশ চন্দ্র বাড়ৈ এবং মা মিনু বাড়ৈ।

[৫] আগামী বুধবার সকাল সাড়ে ৯টায় দিকে মরদেহ সিটি চার্চে নিয়ে ধর্মীয় আচার শুরু হবে। এন্ড্রু কিশোরের ইচ্ছা অনুযায়ী বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে নেয়া হবে। সেখানে তাঁর শিক্ষক, শিক্ষার্থী ও ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া হবে। এরপর এন্ড্রু কিশোরের মরদেহ রাজশাহী কলেজে রাখা হবে। সেখানেও ভক্ত-অনুরাগীদের শ্রদ্ধা জানানোর সুযোগ দেয়া হবে। শ্রদ্ধা জানানো শেষে বেলা সাড়ে ৩টায় এন্ড্রু কিশোরের মরদেহ সমাধিস্থলে নেয়া হবে। সেখানেই শিল্পীর পছন্দ করা জায়গায় তাকে অনন্তকালের জন্য সমাহিত করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ