শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ০৮:৩৫ সকাল
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে দেশে আরো ৩৯ জনের মৃত্যু, শনাক্ত ৩০৯৯, সুস্থ ৪৭০৩ (ভিডিও)

মহসীন কবির : [২] সোমবার (১৩ জুলাই) দুপুর আড়াইটায় কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

[৩] তিনি জানান, কোভিডে মোট মারা ২৩৯১ গেছেন জন। মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৮৯৪ জন। মৃতদের ৩০ জন পুরুষ ও ৯ জন নারী। হাসপাতালে মারা গেছেন ৩৪ জন এবং বাসায় ৫ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগে ১৯ জন চট্টগ্রামের ৫ জন, সিলেটের ২ জন, রংপুরের ২ জন ময়মনসিংহের ১ জন, খুলনায় ৭ জন এবং বরিশাল বিভাগের ৩ জন।

[৪] বয়স বিশ্লেষণে করে তিনি জানান, ‘০ থেকে ১০ বছর ১ জন, ১১ থেকে ২০ বছর ১ জন, ২১ থেকে ৩০ বছর ২ জন, ৩১ থেকে ৪০ বছর ৩ জন, ৪১ থেকে ৫০ বছর ৬ জন, ৫১ থেকে ৬০ বছর ১৩ জন, ৬১ থেকে ৭০ বছর ১১ জন, ৭১ থেকে ৮০ বছর ৩ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।’

[৫] তিনি জানান, ৭৭ ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৩৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নিয়ে পরীক্ষা করা হয় ১২ হাজার ৪২৩ জনের। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৯ লাখ ৫২ হাজার ৯৪৭ জনের। শনাক্তের হার ২৪ দশমিক ৯৫ শতাংশ।  এ পর্যন্ত শনাক্তের হার ১৯ দশমিক ৬১ শতাংশ।

[৬] তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭০৩ জন, মোট সুস্থ হয়েছেন ৯৮৩১৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫২ দশমিক ৬১ শতাংশ।

[৭] দেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

  • সর্বশেষ