শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১২:১৮ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১২:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভুল তথ্যের জন্য প্রধানমন্ত্রীর নগদ সহায়তা থেকে বাদ পড়েছেন ৪৭৩০০০ ব্যক্তি

বিশ্বজিৎ দত্ত : [২] রোববার পর্যন্ত সহায়তা পেয়েছেন ২০ লাখ পরিবার, আগামী ২৫ তারিখের মধ্যে সবাই পাবেন।

[৩] করোনায় ৫০ লাখ নিম্নবিত্তের জন্য এক কালীন ২৫০০ টাকা দেয়ার ঘোষণা করেন প্রধানমন্ত্রী।এরজন্য বিশেষ বরাদ্দ দেয়া হয় ১ হাজার ২৫৭ কোটি টাকা।এটি করোনায় নিম্নবিত্তের জন্য সরকারের একমাত্র নগদ সহায়তা।

[৪] গত মে মাসে নিম্ন আয়ের মানুষ বিশেষ করে রিকশাচালক, ভ্যান চালক, মোটর শ্রমিক ও নির্মাণ শ্রমিকদের নগদ অর্থ দেয়ার কথা ছিল। কিন্তু সহায়তাপ্রাপ্তদের তথ্যে ভুল থাকায় নতুন করে তালিকা প্রনয়ণ করা হয়। নতুন তালিকায় আগের তালিকায় থাকা ৪ লাখ ৭৩০০০ হাজার ব্যক্তিকে বাদ দেয়া হয়েছে।

[৫] প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, যারা বাদ পড়েছেন তাদের কারো নাম তালিকায় দুইবার ছিল, পেনশন প্রাপ্ত লোক, ধনি মানুষের নামও ছিল। যচাইয়ের পর এদের বাদ দেয়া হয়েছে। নতুন তালিকা অনুযায়ি আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ৪০ লাখ নিম্নবিত্তকে অর্থ পাঠিয়ে দেয়া হবে। আর ২৫ তারিখে ৫০ লাখের কাছেই অর্থ যাবে। ব্যাংক একাউন্ট, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই নগদ সহায়তা দেয়া হচ্ছে।

[৫] সিপিডির হিসাবে করোনায় চাকুরি ও ব্যবসা হরিয়ে কর্মহীন হয়েছেন এমন নিম্নবিত্তের সংখ্যা ১ কোটি ৬০লাখ। বর্তমান বাজার দর হিসাব করে শুধুমাত্র ৪ সদস্যের একটি পরিবারকে ৬৫০০ টাকা নগদ দেওয়ার সুপারিশ করেছিল তারা। সিপিডি মনে করে নিম্নবিত্তদের ৬ মাস সহায়তা দেয়া দরকার। ভারতে নগদ সহায়তা দেয়া হচ্ছে ৬ মাস। পাকিস্তানে ১২০০ রুপি করে ৩ মাস দেয়া হচ্ছে।

  • সর্বশেষ