শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১৩ জুলাই, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট থেকে সাময়িক বরখাস্ত ডা. সাবরিনা

লাইজুল ইসলাম : [২] রোববার (১২ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের অফিস আদেশে বলা হয়েছে, ডা. সাবরিনা শারমিন হুসাইন (১১১৬৭৯) রেজিষ্টার, কার্ডিয়াক সার্জারি, জাতীয় হৃদরোগ ইনষ্টিটিউট ও হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ২০১৮ অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হলো।

[৩] জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন বলেন, সরকারি প্রতিষ্ঠানের কর্মচারী হিসেবে বেসরকারি প্রতিষ্ঠানের পদে থাকা অনৈতিক। এ বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে তাই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি ইতোমধ্যেই বিষয়টি স্বাস্থ্য অধিদফতরে বিষয়টি জানিয়েছি। হাসপাতালের পক্ষ থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।

[৪] স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়ছে, সাবরিনার বিষয়ে পুলিশ তদন্ত করবে। তদন্তের যদি সাবরিনা নির্দোশ প্রমাণ হন তাহলে তার চাকরি ফেরত পাওয়ার সুযোগ আছে। নাইলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়