শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২০, ০৮:৪২ সকাল
আপডেট : ১১ জুলাই, ২০২০, ০৮:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রিজেন্ট হাসপাতালের বিরুদ্ধে মামলা করবে স্বাস্থ্য অধিদপ্তর, অপেক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার

লাইজুল ইসলাম : [২] বেসরকারি হাসপাতালের ওপর নজদারি বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা।

[৩] স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকটি তদন্ত দল রয়েছে যারা বেসরকারি হাসপাতালের কোভিড-১৯ চিকিৎসা পর্যবেক্ষণ করতেন। রিজেন্টের সমস্যার পর তাদের ওপর চাপ দেয় মন্ত্রণালয়। এরপরই রাজধানীর বিভিন্ন ও ঢাকার বাইরের ও বিভাগিয়-জেলা শহরগুলোর হাসপাতালগুলোতে কমিটির সদস্যরা কঠোর নজরদারি শুরু করেছে। শুধু তাই নয় অনলাইনেও অভিযোগ নেয়ার জন্য আলাদা অনলাইন করোনা কর্ণার খুলেছে স্বাস্থ্য অধিদপ্তর।

[৪] এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডা. আয়শা আক্তার বলেন, রিজেন্টের ওপর সবার ভরসা ছিলো। তারা যেহেতু মানুষের সেবা দেয়ার কথা বলে সবার আগে এগিয়ে এসেছে তাই এই ভরসাটা করা হয়েছিলো। এখন এত বড় ঘটনার পর তো স্বাভাবিক ভাবেই তদারকি কমিটির ওপর চাপ এসেছে। তাই বেসরকারি হাসপাতালের ওপর নজরদারি বাড়াতে মৌখিন কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

[৫] এদিকে, মন্ত্রণালয়ের বেসরকারি হাসপাতাল দপ্তরের কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, অধিদপ্তর মামলা করতে চায়। মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা চলছে। আমরা শুনতে পেরেছি মন্ত্রীর দপ্তরে এ বিষয়ে আলোচনা হয়েছে। তবে মামলা কারার অনুমতি দিলে অবশ্যই তা লিখিত ভাবে দেয়া হবে।

[৬] এবিষয়ে ডা. আয়শা আক্তার বলেন, এখনো এই বিষয়ে আমাকে কোনো ধরনের নির্দেশনা দেয়া হয়নি। বা আমি এ বিষয়ে কিছু জানিও না। তবে অধিদপ্তরের বিভিন্ন বিষয়ে মিটিং চলছে। সেই আলোচনা কিছু অংশ রিজেন্ট হাসপাতালের প্রতারণাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়