শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ০৯:০৬ সকাল
আপডেট : ১০ জুলাই, ২০২০, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে বাঁশের সাঁকো দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সাবরীন জেরীন [২] মাদারীপুরের কালকিনিতে বাঁশের সাঁকো দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইউসুফ খান-(২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার গোপালপুর এলাকার মেলকাই গ্রামের মোঃ জব্বার খানের ছেলে।

[৩] শুক্রবার (১০ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

[৪] এলাকা, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাসে একটি বাঁশের সাঁকো দিতে যায় ইউসুফ খান। এসময় বিদ্যুতের তারের সঙ্গে তার বাঁশ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় তিনি। এরপর পরিবারের লোকজন গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন।

[৫] উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও ডা. মোঃ রেজাউল করিম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ ইউসুফ খানের মৃত্যু হয়েছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়