শিরোনাম
◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ

প্রকাশিত : ১০ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ১০ জুলাই, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসের সংক্রমণ ক্ষমতা অস্বাভাবিক কার্যকর: ফাউচি

আসিফুজ্জামান পৃথিল : [২] অতিদক্ষ সামরিক বাহিনীর মতো আক্রমণ করে করোনাভাইরাস। খুব কম ভাইরাসই এতো কার্যকরভাবে আঘাত করতে পারে। এমন মন্তব্য করেছেন হোয়াইট হাউজ করোনাভাইরাস টাস্কফোর্সের সদস্য ও ন্যাশনাল ইন্সটিটিউট অব অ্যালার্জি ও ইনফেকসনাস ডিজিজির প্রধান ড, অ্যান্টোনিও ফাউচি। সিএনএন, নিউজ বিবিটি

[৩] ফাউচি বলেন, ‘আমি সবাইকে আতঙ্কিত করতে চাই না। এটা নিখুঁত এক ঝড়ের মতো। যে কোনও সংক্রমণ রোগ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞের সবচেয়ে বড় দুস্বপ্নের মতো। এটা ভয়াবগ সংক্রামক ভাইরাস। যার সক্ষমতা অস্বাভাবিক দক্ষ।

[৪] ফাউচি বলেছেন, যে পরিমাণ মানুষকে এটি আক্রান্ত করছে, যে পরিমাণ লোক আইসিইউতে থাকছে এবং যে পরিমাণ লোক কোনও লক্ষণ প্রকাশ করছে না, তার তুলনা টানলেই বোঝা যায় করোনাভাইরাস কতোটা সংক্রামক।

[৫] ফাউচি বলেন, ‘আমাদের এখন লক্ষ্য হতে হবে, গোড়া থেকে এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করা। এভাবেই আমরা ধীরে ধীরে সাফল্যের সঙ্গে দেশ খুলে দিতে পারবো। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে দক্ষিণাঞ্চলের রাজ্যগুলোতে এটি প্রমাণ হয়েছে এটি কতটা কঠিন। এই রাজ্যগুলো সঠিতভাবে গাইডলাইন মেনে চলেনি। আগ বাড়িয়ে অনেক কিছুই তাদের করা উচিৎ হয়নি। এই ভাইরাস অবহেলা করার মতো বস্তু নয়।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়