শিরোনাম
◈ নারী এ‌শিয়ান কাপ ফুটব‌লে আজ উজবেকিস্তানের মুখোমুখি বাংলাদেশ ◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাসপোর্ট র‌্যাংকিংয়ে শীর্ষে জাপান

মিনহাজুল আবেদীন : [২] প্রতিবছর ভ্রমণবান্ধব বা শক্তিশালী পাসপোর্টের র‌্যাংকিং প্রকাশ করে হেনলি পাসপোর্ট ইনডেক্স। স¤প্রতি ২০২০ সালের পাসপোর্ট র‌্যাংকিং প্রকাশ করেছে। এতে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট নির্বাচিত হয়েছে জাপানের। মোট ১৯১টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান জাপানি পাসপোর্টধারীরা। জাগোনিউজ

[৩] দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। এশিয়ার ছোট্ট এই নগররাষ্ট্রটির স্কোর ১৯০। ১৮৯ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া ও জার্মানি। সিএনএন

[৪] কোভিড-১৯ এর কারণে কয়েক মাস সীমান্ত বন্ধ থাকার পর গত সপ্তাহে ১৪টি দেশের নাগরিকদের জন্য ফের দরজা খুলেছে ইউরোপ। স্বাস্থ্য সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়ন নির্ধারিত মানের সূচকে ভালো করায় জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, কানাডার (হেনলি র‌্যাংকিংয়ে ৯ম) তবে মহামারি নিয়ন্ত্রণে ব্যর্থ যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও রাশিয়া বাদ পড়েছে এই তালিকা থেকে। রয়টার্স

[৫] এদিকে তালিকার ২৫তম মেক্সিকো এবং ২৮তম উরুগুয়ের নাগরিকদের সমান। র‌্যাংকিংয়ে ব্রাজিল ১৯তম হলেও বর্তমান বাস্তবতায় তাদের অবস্থান ৩৬তম প্যারাগুয়ের সমান।

[৬] হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১০১তম। ৪১টি গন্তব্যে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পান বাংলাদেশিরা। গত বছরও বাংলাদেশ র‌্যাংকিংয়ে একই অবস্থানে ছিল। কেএএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়