শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ থাকা সত্ত্বেও যুদ্ধ বন্ধের পথে ট্রাম্প: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনে ভয়াবহ আগুন ◈ নজরদারিতে অনেকেই, এক-এগারোর কুশীলবদের তালিকা দীর্ঘ হচ্ছে ◈ শিক্ষার পাশাপাশি খেলাধুলা বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার ◈ আজ ঘোষণা হবে জ্বালানি তেলের নতুন দাম ◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল

প্রকাশিত : ০৯ জুলাই, ২০২০, ০৬:৫৪ সকাল
আপডেট : ০৯ জুলাই, ২০২০, ০৬:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রে একদিনে ৬০ হাজার করোনা রোগী শনাক্ত

ডেস্ক রিপোর্ট : [২] করোনা ভাইরাসের মহামারি শুরুর পর একদিনে আক্রান্ত শনাক্তের নতুন রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার একদিনেই দেশটিতে ৬০ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে সংক্রমণের ঘটনা বাড়ছে। গত কয়েক দিনে শনাক্ত হওয়া রোগীদের অর্ধেকই পাওয়া গেছে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাসে।

[৩] জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার দুপুর দেড়টা নাগাদ দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৯ লাখ ৯৬ হাজার ৯৮। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৩১ হাজার ৪৮০ জনের। সম্প্রতি দেশটিতে দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যুহার কমতে দেখা গেছে। আর একে নিজেদের অর্জন বলে দাবি করছে ট্রাম্প প্রশাসন।

[৪] গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের কম থাকলেও মঙ্গলবার আক্রান্তের সংখ্যা আকস্মিকভাবে বেড়ে গেছে। দেশটির বেশ কয়েক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ সতর্ক করে দিয়ে বলেছেন, স্বাধীনতা দিবসের ছুটির কারণে নতুন আক্রান্তের তথ্য সামনে আসায় বাধা পড়ায় শনাক্তের সংখ্যা কম হয়ে থাকতে পারে।

ইত্তেফাক/যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়