শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২০, ০৮:০১ সকাল
আপডেট : ০৮ জুলাই, ২০২০, ০৮:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাতক্ষীরা মেডিকেল কলেজ হাপসপাতালে কোভিড-১৯ উপসর্গ নিয়ে এক অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : [২] বুধবার সকাল ১০টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

[৩] করোনার উপসর্গে মারা যাওয়া অবসরপ্রাপ্ত ওই স্বাস্থ্য কর্মীর নাম আমজাদ হোসেন (৬৫)। তিনি শ্যামনগর উপজেলার ঈশ^রীপুর গ্রামের গোলাম সরদারের ছেলে।

[৪] সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা.ভবতোষ কুমার মন্ডল জানান, মঙ্গলবার দুপুরে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে আইসোলেশনে ভর্তি হন অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী আমজাদ হোসেন। বুধবার সকাল ১০টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মারা যাওয়ার পর তার নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান এই চিকিৎসক। তিনি আরো জানান, স্বাস্থ্য বিধি মেনে তার লাশ দাফনের প্রস্তুতি চলছে। এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তার বাড়িসহ কয়েকটি বাড়ি লক ডাউন করা হয়েছে। টানানো হয়েছে লাল পতাকা।

[৫] এদিকে, এনিয়ে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫ টি রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন সাতক্ষীরার স্বাস্থ্য বিভাগ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়