শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ০৫ জুলাই, ২০২০, ০৬:৪৩ সকাল
আপডেট : ০৫ জুলাই, ২০২০, ০৬:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড সংক্রমণ এড়াতে সবসময় মাস্ক ব্যবহার বিপজ্জনক :বিশ্ব স্বাস্থ্য সংস্থা

দেবদুলাল মুন্না:[২] বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানুষের কাছাকাছি গেলে মাস্ক ব্যবহার জরুরি। কিন্তু একা কোথাও সময় কাটালে বা আইসোলেশনে থাকলে মাস্ক ব্যবহারের দরকার নেই। সংস্থাটি বলছে অনেকে সার্বক্ষনিক মাস্ক ব্যবহার করছেন । এটি ক্ষতিকর। রোববার তাদের ওয়েব সাইটে এ নির্দেশনা দেওয়া হয়। ডিজিনেট।

[৩] ডিজিনেট জানায়, মাস্ক পরে শরীরচর্চা, প্রাতঃভ্রমণ বা জগিং করলে শরীরে অক্সিজেন কমে গিয়ে উল্টো তা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে! তাই এই সময় মাস্ক ব্যবহার করা যাবে না।

[৪]নিজের গাড়িতে একা ভ্রমণ করছেন তখন মাস্ক পরার দরকার নেই। যদি দৈহিক পরিশ্রমের কাজ করেন তখন তো মাস্ক পরা খুবই বিপদের। কারণ সে সময় মাস্ক পরে থাকলে শরীরে প্রয়োজনীয় অক্সিজেনের ঘাটতি দেখা দেয়। মস্তিষ্কে রক্ত সঞ্চালনের স্বাভাবিক ছন্দ বিঘ্নিত হতে পারে।

[৫] জি নিউজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে জানায়,এমনকি একই মাস্ক ৪ ঘন্টার বেশি ব্যবহার ভালো নয়। কারণ মাস্কে ড্রপলেট জমা হয় মাস্ক পরে যখন কথা বলা হয়। ফলে ৪ ঘন্টা পরপর মাস্ক বদলাতে হবে। মাস্কটি যখন ব্যবহৃত হচ্ছে না তখন এটিকে যেখানে সেখানে রাখা যাবে না। কারণ এতে জীবাণু বহণ করতে পারে মাস্ক। তাই মাস্ক স্যানিটাইজ করা নিরাপদ স্থানে রাখতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়