শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কার‌ণে স্থগিত হ‌তে পা‌রে আফগানিস্তান-শ্রীলঙ্কা সিরিজ  ◈ ইরান সংঘাত নিয়ে চাপে ট্রাম্প, যুদ্ধ শেষের পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা: ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন ◈ আপাতত জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী ◈ যুদ্ধ পরিস্থিতিতে সংকট ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়নে মন্ত্রিসভা কমিটি গঠন ◈ জামিন করাতে ঘুষ চাওয়ার অভিযোগের অভ্যন্তরীণ তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ◈ স্কুল-কলেজ কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা শিথিল করল সরকার ◈ এফএ কা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে মুখোমুখি ম‌্যান‌চেস্টার সিটি ও লিভারপুল ◈ উ‌য়েফা চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রা‌তে বার্সেলোনার বিরু‌দ্ধে খেল‌বে নিউক্যাসল ◈ পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতের আমির ◈ ঈদের ছুটিতেও খোলা থাকবে কাস্টম হাউস ও শুল্ক স্টেশন

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মনের কথা শুনুন, অবসাদের কারণ জানুন, ভিডিও বার্তা দীপিকার

মুসফিরাহ হাবীব: [২] সমাজের বেশির ভাগ মানুষই এখনও মনে করেন ডিপ্রেশনটা কোনও রোগ নয়। আর এই সুযোগেই চোরা মহামারীর মতো বিস্তার লাভ করছে অবসাদ বা ডিপ্রেশন। মানুষ শেষ পর্ষন্ত বেছে নিচ্ছে আত্মহত্যার পথ।

[৩] এটি এমন এক রোগ যে মুখ দেখে কেউ বোঝে না অপরদিকের মানুষটি গভীর ডিপ্রেশনে রয়েছে ! বুঝলেও ও কিছুনা বলে পাত্তা না দিয়েই সবাই চলে যায়। যার পরিণতি ভয়ঙ্কর। সোশ্যাল ডিপ্রেশন আমাদের একটা মনের বড় জায়গা জুড়ে থাকে। কিন্তু সেই অবসাদের কথা কাউকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলা যায় না।

[৪] তবে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন পারেন। আজ বলিউডের তারকা অভিনেতা সুশান্তের মৃত্যুর পর অবসাদ নিয়ে এত কথা হচ্ছে। অথচ ২০১৫ সালেই দীপিকা ডিপ্রেশন নিয়ে কাজ করা শুরু করেছিলেন 'লিভ লাভ লাফ ফাউন্ডেশন" দিয়ে।

[৫] মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা এই ফাউন্ডেশনের কাজ। অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি নিজেও গভীর অবসাদে ভুগেছেন। সেই সময় একজন মানুষের দরকার একটা হাত যাকে সব বলা যায়। তাহলেই মুক্তি পাওয়া যায়।

[৬] সুশান্তের মৃত্যুর পর মানসিক অবসাদ নিয়ে নানা কথা ওঠার এই সময়ে আরেকবার দীপিকা তার ফাউন্ডেশনের তৈরি 'দোবারা পুছো' ভিডিওটি নিজের ইনস্টাতে শেয়ার করেছেন। তিনি লিখেছেন, "আজ থেকে আমরা আমাদের আশে পাশের মানুষগুলোর প্রতি আর একটু যত্নশীল হই। যাদের দরকার তাদের মন থেকে উৎসাহ দিই, সাপোর্ট করি।" চিকিৎসক দিবসে মানুষকে আরেকবার মানসিক স্বাস্থ্য নিয়েও সচেতন হতে ও ভাবতে বলেছেন দীপিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়