শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৮:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মিয়ানমারে খনিতে ভূমিধসে ১১৩ জনের মৃত্যু, উদ্ধার ৫০

জেরিন আহমেদ: [২] মিয়ানমারে জেড (Jade) পাথরের খনিতে ভয়াবহ ধসে শ্রমিকের মৃত্যু আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। খনির ভেতরে আটকা পড়েছেন ২০০ জনের বেশি শ্রমিক। দেশটির তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

[৩] খবরে বলা হয়েছে, মিয়ানমারের উত্তরাঞ্চলীয় কাচিন প্রদেশের হাকান্ত এলাকার ওই খনি ধসে পড়ার ঘটনায় আরো অনেকেই মাটি চাপা পড়ে থাকতে পারেন। এরই মধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে দেশটির ফায়ার সার্ভিস।

[৪] ফায়ার সার্ভিস এক ফেসবুক পোস্টে লেখে, ভারি বৃষ্টিপাতের কারণে ওই খনিটি ধসে পড়েছে। এখন পর্যন্ত ৫০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ চলমান।

[৫] জেড হচ্ছে সবুজ রঙের প্রায়-স্বচ্ছ একটি পাথর। বিশ্বের সবচেয়ে ভালো জেড পাথর পাওয়া যায় মিয়ানমারেই। মিয়ানমারের মোট জিডিপির অর্ধেকই আসে এই জেড শিল্প থেকে। জেড পাথরের সবচেয়ে বড় বাজার পার্শ্ববর্তী দেশ চীন, যেখানে এটিকে 'স্বর্গের পাথর' হিসেবে আখ্যায়িত করা হয়।

[৬] প্রসঙ্গত, জেড পাথরের খনিগুলোতে প্রায়শই দুর্ঘটনা ঘটে। খনিগুলোর অবকাঠামো নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত নিম্নমানের বলে অভিযোগ আছে। সূত্র : গ্লোবাল নিউজ, ডেইলি স্টার, যমুনা টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়