শিরোনাম
◈ যে কারণে ইরানে ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলা, জানালেন ট্রাম্প ◈ অভিনেতা জাহের আলভীর স্ত্রীর আত্মহত্যা ◈ এবার ইসরায়েলের দিকে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ

প্রকাশিত : ০২ জুলাই, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ০২ জুলাই, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চেক রিপাবলিকে লকডাউন প্রত্যাহারে ১৬’শ ফুট দীর্ঘ টেবিলে বিশাল ডিনার পার্টি

রাশিদ রিয়াজ : [২] চেক রিপাবলিকের রাজধানী প্রেগে ভলতোভা নদীর ওপর চার্লস সেতুর ওপর ওই ডিনার পার্টিতে অংশগ্রহণকারীরা শারীরিক দূরত্ব মেনে অংশ নেন। চেক সরকার এখনো দেশটির নাগরিকদের মাস্ক পরতে নির্দেশ দিয়েছে। সিএনএন

[৩]  ‘হু’ বলছে কোভিড মহামারি এখনো কেটে যায়নি। চেক রিপাবলিকে এখনো বিদেশি নাগরিকদের ভ্রমণ নিষিদ্ধ।

[৪] ডিনারের আয়োজক প্রেগ ক্যাফে’র মালিক অন্দ্রেজ কোবজা বলেন কোভিড সংকট কাটিয়ে ওঠার বিষয়টি আমরা সেলিব্রেট করছি। মানুষ মানুষের সঙ্গে পুনরায় মেলামেশা করতে যাতে আতঙ্কে না ভোগে তাই এ আয়োজন। নির্বিঘ্নে ও নিশ্চিন্তে তারা স্যান্ডউইচে কামড় বসাতে পারেন। তাই কেউ খাবার বা ফুল সঙ্গে নিয়ে এসেছেন। সুর্যাস্তের আবির রংয়ে স্থানীয় খাবার ও পানীয় ভাগ করে নেন তারা।

[৫] ইউরোপে প্রতিবেশি দেশগুলোর তুলনায় চেক রিপাবলিকে কোভিডের সংক্রমণ সামান্যই।

[৬] এক কোটি জনসংখ্যার দেশটিতে ১২ হাজার মানুষ কোভিডে আক্রান্ত হওয়ার পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৯ জনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়