শিরোনাম
◈ ‘সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের স্পষ্ট জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎকে সৌজন্য বৈঠক বললেন ভারতীয় হাইকমিশনার ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল ◈ বড় পরাজয় দি‌য়ে দক্ষিণ আফ্রিকা মিশন শুরু বাংলাদেশের ◈ গোপালগঞ্জে ফের থানায় হামলা-অগ্নিসংযোগ, এবার মুকসুদপুরে আওয়ামী লীগ-ছাত্রলীগের তাণ্ডব ◈ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা ও গঙ্গা পানি চুক্তির নবায়ন নিয়ে অনিশ্চয়তা, চাপে ভারত-বাংলাদেশ সম্পর্ক ◈ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকায় প্রভাব নেই, স্বাভাবিক যান চলাচল ও জনজীবন ◈ ইউরোপে যুদ্ধের আতঙ্ক নাকি সতর্ক প্রস্তুতি? নাগরিকদের ১০ দিনের খাবার-পানি মজুতের পরামর্শ ◈ ইউনূসের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি টিউলিপের, দাবি ‘হয়রানিমূলক মামলার’ শিকার ◈ নিকোলসের সেঞ্চুরি, ফিলিপসের ৯৪ রানে ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তিন চাকার যান চলাচল বন্ধে ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

তৌহিদুর রহমান : [১] ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ দেখিয়েছেন বাস মালিক ও বাসশ্রমিকরা।বুধবার বেলা ১০ টা থেকে আধা ঘন্টা সরাইল-বিশ্বরোড় মোড়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা।

[২] এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলে যানজট তৈরি হয়। পরে পুলিশ গেলে তারা সাত দিন সময় দিয়ে অবরোধ প্রত্যাহার করলে ১২টার দিকে আবার যান চলাচল স্বাভাবিক হয়।ব্রাহ্মণবাড়িয়া বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ বলেন, “উচ্চ আদালত থেকে মহাসড়কে তিন চাকার যান চলাচল নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অবাধে তিন চাকার বাহন মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে। এতে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

[৩] “এছাড়া করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী পরিবহনের কথা থাকলেও অটোরিকশাগুলো সেই নির্দেশনা মানছে না। তাই মহাসড়কে তিন চাকার যান চলাচল বন্ধে আমারা সাত দিনের আল্টিমেটাম দিয়েছি। এর মধ্যে আমাদের দাবি না মানা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।” জেলা লোকাল বাস পরিচালনা কমিটির সম্পাদক নিয়ামত খান, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান চৌধুরীসহ পরিবহন সংশ্লিষ্ট নেতারা একই দাবি জানিয়েছেন।

[৪] এ বিষয়ে খাটিহাতা হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামন বলেন, তিন চাকার যান চলাচল বন্ধের জন্য তারা দাবি জানিয়েছেন অবরোধকারীরা। পরে দাবি পেশ করে তারা মহাসড়ক থেকে চলে যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ