শিরোনাম
◈ সাবেক বিচারপতি খায়রুল হকের কারামুক্তি আটকে গেল ◈ ইরানের হুংকার: আমেরিকাকে সাহায্যকারী পশ্চিম এশিয়ার দেশগুলির তৈলভান্ডার গুঁড়িয়ে দেওয়া হবে!  ◈ পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক বসাল সরকার ◈ ইরান যুদ্ধে অংশ নিতে ‘উভচর’ যুদ্ধজাহাজ নিয়ে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন সেনা ◈ রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভবিষ্যৎ নিয়ে জল্পনা, নতুন নাম ঘিরে আলোচনা ◈ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে রাজপথে নামার হুঁশিয়ারি জামায়াতের ◈ নাগরিকদের দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না : প্রধানমন্ত্রী ◈ গাছের ভেতর 'গায়েবি মসজিদ', সর্বোচ্চ চারজন নামাজ পড়তে পারেন যেখানে(ভিডিও) ◈ ইরানের খার্গ দ্বীপ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ? ◈ যুক্তরাষ্ট্রের সরকারি সুবিধা অপব্যবহার করলে ভিসা বাতিল হতে পারে: মার্কিন দূতাবাস

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০৬:২৩ সকাল
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জ্বরে আক্রান্ত ডা. জাফরুল্লাহ, বেড়েছে নিউমোনিয়া

শিমুল মাহমুদ: [২] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের আরও অবনতি হয়েছে। নিউমোনিয়া আগের চেয়ে বেড়েছে। এছাড়া জ্বর ও গলা ব্যথায় ভুগছেন তিনি।

[৩] বুধবার গণমাধ্যমকে এ তথ্য জানান গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ। তিনি জানান, ডা. জাফরুল্লাহর শরীরে যে ইনফেকশন, সেটা এক্সরেতে ভালো আসছে না। তাই সিটিস্ক্যান করানো হয়েছে। সম্পাদনা : রায়হান রাজীব

[৪] গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর গলা-ব্যথা ও নিউমোনিয়া বাড়তির দিকে। এর সাথে নতুন করে যুক্ত হয়েছে জ্বর। করোনা সেরে যাওয়ার পর ভালোভাবে খাওয়া-দাওয়া করতে পারলেও এখন কম খাচ্ছেন। অন্যদিকে তার সংক্রমণের বর্তমান পরিস্থিতি বোঝার জন্য সিটি স্ক্যান করানো হবে।

[৫] তিনি বলেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর নিউমোনিয়া রয়েছে, সাথে জ্বর যোগ হয়েছে, মাঝখানে খাওয়া-দাওয়া ভালোই করতে পারতেন, এখন কম খাচ্ছেন। আগে যে সমস্যাগুলো ছিলো, সেগুলো পুরোপুরি ভালো হয়নি। যতটুকু কমেছিল, এখন বাড়তির দিকে যাচ্ছে।’

[৬] মো. ফরহাদ আরও বলেন, আজ তার সিটিস্ক্যান করার কথা রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। ওখানে সিরিয়াল দেয়া আছে। তার ভেতরে যে ইনফেকশন, সেটা এক্সরেতে ভালো আসছে না। তাই সিটি স্ক্যান করানো হচ্ছে।

[৭] ডা. জাফরুল্লাহ করোনা আক্রান্ত হওয়ার পর তার প্রতিষ্ঠিত নগর গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসা নেন। একপর্যায়ে তিনি করোনা জয় করেন। করোনা মুক্তির পর বেশকিছু দিন সময় পার হলেও তার গলা ব্যথা, নিউমোনিয়ার অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। মঙ্গলবার তার শারীরিক অবস্থার আবার অবনতি হয়। গত সোমবার (২৯ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ দেখতে যান জাফরুল্লাহকে। তিনি প্রয়োনীয় পরামর্শ দিয়েছেন এবং তার অবস্থা সম্পর্কে নিয়মিতভাবে জানাতে বলেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়