শিরোনাম
◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ০১:২৭ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২০, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের সিয়াটলে পুলিশমুক্ত এলাকায় নিরাপত্তাকর্মির গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোর নিহত

আসিফুজ্জামান পৃথিল : [২] এই ঘটনায় আহত হয়েছে ১৪ বছর বয়সী কিশোর। পুলিশ জানিয়েছে, প্রত্যক্ষদর্শীদের জবানবন্দীর উপর ভিত্তি করে তারা এই মামলার তদন্ত করছে। ডেইলিমেইল, ফক্স।

[৩] প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা বেশ ক’জন বন্দুকধারীকে এটি সাদা জিপের উপর গুলি করতে দেখেছেন।

[৪] গুলিতে নিহত ও আহত দুই কিশোরকেই চিহ্নিত করা গেছে। দুজনতেই হারবরোভিউ মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। এরমধ্যে একজন কয়েক ঘণ্টা পর মারা যায়।

[৫] গোয়েন্দারা গাড়িটির তল্লাসী চালিয়ে জানান, অপরাধের ঘটনাস্থলে বহিরাগত প্রবেশের ঘটনা ঘটেছে।

[৬] গত দুই সপ্তাহ ধরে সিয়াটল পুলিশ বিভাগের সদরদপ্তরের আশেপাশের এলাকা ব্লক করে রেখেছে ডেমোক্রেটরা। এই ঘটনাটি সেই এলাকাতেই ঘটেছে।

[৭] পুলিশ দাবি করছে, গুলি চালিয়েছে বিক্ষোভকারীদের নিয়োগ দেয়া বেসরকারী নিরাপত্তাকর্মীরা। এক নারী বিক্ষোভকারী বলছেন, এই দুই কিশোর একটি সাদা জিপ নিয়ে অস্ত্রহাতে বিক্ষোভের এলাকায় প্রবেশ করে। জিপটি ছিলো চুরি করা। এটি ব্যারিকেডের কাছে এলে তিনি ৩টি গুলির শব্দ শুনতে পান। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ