শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ০১ জুলাই, ২০২০, ১২:৪৪ দুপুর
আপডেট : ০১ জুলাই, ২০২০, ১২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদা না পেয়ে মতিঝিলে শ্রমিকলীগ অফিস ভাংচুর, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি পদদলিত

নিজম্ব প্রতিবেদক: [২] চাঁদা না পেয়ে মতিঝিলের শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদকের অফিস ভাংচুর করলো সাবেক ছাত্রদল নেতা ও হত্যাসহ ডজন মামলার আসামি ঘাতক সোহেল ও তার বাহিনী। এ সময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে পদদলিত করা হয়। এ ঘটনায় শ্রমিকলীগ এর সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মতিঝিল পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন। যা পরে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়।

[৩] আবুল কালাম আজাদ জানান, দীর্ঘদিন থেকে ঘাতক সোহেল ও তার বাহিনী মোটা অংকের টাকা দাবি করে আসছিল। এর জের ধরে আমার অবর্তমানে। গতকাল বেলা দেড়টার দিকে ঘাতক সোহেল তার সহযোগী রাহাত, নাইন ইকবাল, ছালাম বাংলাদেশ ব্যাংক এর পেছনে শ্রমিকলীগ এর অফিসে হামলা চালায়। এ সময় তারা প্রকাশ্যে হুমকি দেয় আজাদের আওয়ামী লীগের রাজনীতি করতে হলে আমাদের চাঁদা দিয়ে করতে হবে। না হয় জানে বাঁচবে না।

[৪] এ সময় সন্ত্রাসী বাহিনী জাতীর পিতা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে। খবর পেয়ে মতিঝিল পুলিশ ফাঁড়ির এসআই অমিনুল ঘটনাস্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।

[৫] উপস্থিত ব্যাংক কর্মচারি আব্দুল করিম জানান, সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তাদের ভয়ে উপস্থিত লোকজন ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে পুলিশ আসলে। সন্ত্রাসীরাও পালিয়ে যায়।

এ ব্যাপারে এসআই আমিনুল জানান, এ ঘটনায় অভিযোগ দেয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ