শিরোনাম
◈ সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে প্রধানমন্ত্রীর কাছে যাবেন হেফাজত নেতারা ◈ স্বর্ণ চোরা চালানের জাল তিন দেশে ◈ আমাদের অদ্ভুত দেশ! অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার (ভিডিও) ◈ হামলার আশঙ্কা: সৌদি আরবের দুই এলাকায় জরুরি সতর্কতা জারি ◈ এলসি খোলার বাধ্যবাধকতা থাকছে না, চুক্তিতে আমদানির সুযোগ ◈ ৭ বছর বয়সী শিশুকে ধর্ষণের পর ঘরের মেঝেতে মাটিচাপা ◈ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কে গুলি করেছিলেন, জিজ্ঞাসাবাদে জানালেন মোজাফফর ◈ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে অর্ধেকে ◈ চীনের দিকে ঢাকার ঝোঁক, কমছে ভারতের ওপর নির্ভরতা: নতুন কৌশলগত ভারসাম্যের পথে বাংলাদেশ ◈ দেশে উৎপাদন সম্ভব, এমন কৃষিপণ্যের আমদানি কমাতে বললেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৮:১২ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৮:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ কোটি টাকার ক্ষতিপূরণের বিষয়ে মুখ খুললেন শাকিব খান

জেরিন আহমেদ: [২] অনুমতি ছাড়া নিজের প্রযোজিত ছবিতে গানের অংশবিশেষ ব্যবহারের কারণে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিযোগ করেছেন সংগীতশিল্পী দিলরুবা খান।

[৩] শিল্পীর পক্ষে কপিরাইট আইন অমান্যের কারণ দেখিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৩ ধারায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ওলোরা আশফাক অ্যান্ড অ্যাসোসিয়েটস। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন দিলরুবা খান। সূত্র: ডেইলি স্টার, সময় নিউজ

[৪] শাকিব খান বলেন, ‘এ বিষয়ে খুব বেশি কিছু জানি না। যতদূর জানি গানটির দুটি লাইন ব্যবহারের জন্য মৌখিক অনুমতি নেওয়া হয়েছিল। সিনেমায় আগে ব্যবহৃত যেকোনো গান থেকে দু-এক লাইন নেওয়া নতুন কিছু নয়। আগেও অনেক ছবিতে এরকম দু-এক লাইন নিয়ে নতুন গান তৈরি হয়েছে। কেউ কোনো অভিযোগ করেছে বলে শুনিনি। আমি সাইবার ইউনিটে অভিযোগের ব্যাপারে এখনো কোনো নোটিশ পাইনি। যদি পাই তাহলে আমার আইনজীবী তার উত্তর দেবে।’

[৫] দিলরুবা খান বলেন, ‘এ গানটির কথা লিখেছেন আহমেদ কায়সার ও সুরকার আশরাফ উদাস। তিন জনেরই নামেই কপিরাইট করা আছে। কিন্তু পাসওয়ার্ড ছবিতে গানটির কিছু অংশ ব্যবহার করার জন্য শাকিব খান আমাদের কারও অনুমতি নেননি। তাই আইনজীবীর মাধ্যমে আইনের আশ্রয় নিলাম। ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ করার আগে আমার আইনজীবী শাকিব খান বরাবর একটা আইনি নোটিশ পাঠিয়েছিলেন। সেখানে সমঝোতার কথা বলা ছিল। কিন্তু তিনি কোনো যোগাযোগ করেননি। তাই বাধ্য হয়ে আমরা কপিরাইট আইন ভঙ্গের জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করছি।’

[৬] গত বছর শকিব খান প্রযোজিত ও অভিনীত এবং মালেক আফসারি পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিতে দিলরুবা খানের গাওয়া ‘পাগল মন মন রে, মন কেন এত কথা বলে’ গানটির দুই লাইন শিল্পী, গীতিকার কিংবা সুরকারের অনুমতি ছাড়াই ব্যবহার করা হয়েছে। অভিযোগে দেশের মোবাইল ফোন সেবাদাতা একটি প্রতিষ্ঠানের পাঁচ কর্মকর্তার নামও রয়েছে।

  • সর্বশেষ