শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ৩০ জুন, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত সঙ্গে সীমান্ত বন্ধ হওয়ায় নেপালে ১ কেজি লবণ ১০০ টাকা, সরিষার তেলের লিটার ২৫০ টাকা

ইয়াসিন আরাফাত : [২] ভারত-নেপাল সীমান্ত বন্ধ হওয়ায়, দ্বিপাক্ষিক বাণিজ্যে তার ভালোরকম প্রভাব পড়েছে। শুধু বাণিজ্যিক বা আর্থিক ক্ষতি নয়, এখন নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র জোগাড় করতে হিমশিম খাচ্ছে দেশটি। এই সময়, ইন্ডিয়া টাইমস, জি নিউজ

[৩] সম্প্রতি নেপাল সরকার সে দেশের নাগরিকদের ভারতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। একইসঙ্গে ভারতীয়দের জন্যও নেপালের দরজা বন্ধ করা দেয়া হয়। যার কারণে বাণিজ্য তো বন্ধ হয়েছেই, সেইসঙ্গে সীমান্ত সিল হওয়ায় নেপালে খাদ্যসামগ্রীর দাম এখন আকাশছোঁয়া।

[৪] সাধারণ দিনগুলোতে এই হিমালয় দেশ এবং ভারতের মধ্যে প্রায় ৪.২১ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়। সেইসঙ্গে অঘোষিত বাণিজ্যের পরিমাণ ঘোষিত এই বাণিজ্যের ১০ গুণ।

[৫] একই সঙ্গে ভারতীয় অংশেও নেপালের এই সিদ্ধান্তের যথেষ্ট প্রভাব পড়েছে। নেপাল সীমান্ত সংলগ্ন ভারতীয় অঞ্চলগুলোতে বাণিজ্য প্রায় বন্ধই বলা চলে। বিহারের মধুবনী জেলা লাগোয়া জয়নগর সীমান্তের এক টেক্সটাইল ব্যবসায়ী জানান, সীমান্ত বন্ধ হওয়ার প্রভাব পড়েছে মার্কেটগুলিতে। তার দাবি, গত দু-মাসে জয়নগর মার্কেটের ক্ষতি হয়েছে ২৫ থেকে ৩০ কোটি ভারতীয় রুপি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়