শিরোনাম
◈ বিমানবন্দরে স্যুটকেসে শ্যাম্পু-ক্রিমের বোতলে মিলল ৯২টি জীবিত সাপ-টিকটিকি, মেক্সিকান নাগরিক আটক ◈ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আগ্রহ দেখাল নেদারল্যান্ডস, চীনের পর নতুন সম্ভাবনা বাংলাদেশের সামনে ◈ আমিরাতে সক্রিয় ছিল ইরানি ‘স্লিপার সেল’, নিরাপত্তা চ্যালেঞ্জের তথ্য প্রকাশ! ◈ 'ইরান কখনও যুদ্ধ চায় না, তবে যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দি‌তে প্রস্তুত' ◈ নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের যে কারণে ৭০ শতাংশ ভিসা বাতিল ◈ বাংলাদেশের মতো ক্ষমতার পালাবদল চায় কংগ্রেস, বিস্ফোরক অভিযোগ রাজনাথ সিংয়ের ◈ মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, ১৫ নভেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ বিআরটিএর ◈ রাশিয়ার কামচাতকায় ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই ◈ বৈশ্বিক ক্ষুধা সূচকে থমকে যাচ্ছে ঢাকার অগ্রগতি ◈ পাকিস্তান, ইংল্যান্ড ও শ্রীলঙ্কা‌কে নিয়ে ত্রিদেশীয় সিরিজ ১৮ অ‌ক্টোবর শুরু 

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ১০:৪৫ দুপুর
আপডেট : ৩০ জুন, ২০২০, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর : কোভিড-১৯ শনাক্তকরণ টেস্টের জন্য ফি ধার্য, কোনো বিবেচনায়ই ভালো কোনো খবর নয়

শওগাত আলী সাগর : কোভিড-১৯ শনাক্তকরণ টেস্টের জন্য ফি ধার্য করতে যাচ্ছে বাংলাদেশ। এটি কোনো বিবেচনায়ই ভালো কোনো খবর নয়। যারা এ ধরনের পরামর্শ দিয়েছেন- তারা যে সরকারের ভালো কিছু চান, সেটা বলার উপায় নাই। করোনা কোনো সাধারণ অসুস্থতা নয় যে, কোনো নাগরিক এর চিকিৎসা নেবে বা নেবে না- এটা তার ইচ্ছাধীন ছেড়ে দেয়া যায়। এটা মহামারি এবং সামগ্রিক রাষ্ট্রের স্বাস্থ্যগত নিরাপত্তার স্বার্থেই এটির বিস্তাররোধ করতে হয়। সে কারণেই সারা বিশ্ব আজ স্থবির হয়ে পড়েছে।
একটি দেশে একজনও আক্রান্ত আছে কিনা- সেটি নিশ্চিত না হওয়া গেলে। দেশের জন্য ঝুঁকি থেকেই যায়। এই কারণেই সবদেশেই সরকারের উদ্যোগে নাগরিকদের টেস্ট করছে, যতোবেশি সম্ভব টেস্ট করছে। বাংলাদেশের দরকার ছিলো টেস্টের সক্ষমতা বাড়ানো, সরকারের উদ্যোগে খুঁজে খুঁজে প্রতিটি নাগরিককে টেস্টের আওতায় নিয়ে আসা। সরকার সেই সুযোগ তৈরি করতে পারেনি। এখন করোনা টেস্টে ফি ধার্য করতে চাচ্ছে। কেউ যদি মনে করেন, গাটেরপয়সা খরচ করে করোনাভাইরাসের টেস্ট করাবো না, আর তাদের মধ্যে যে ভাইরাসটি থেকে যায়, তা হলে পুরো দেশই এক ধরনের ঝুঁকির মধ্যে থাকলো। দেশের জনগণকে এই ধরনের ঝুঁকির মধ্যে রাখার সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হবে না। ফি ধার্য করা নয়, সরকারের উচিত টেস্টের সক্ষমতা বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া, বেশি সংখ্যক নাগরিককে টেস্টের আওতায় নিয়ে আসা।

ফেসবুক থেকে

  • সর্বশেষ