শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ৩০ জুন, ২০২০, ০১:৩৮ রাত
আপডেট : ৩০ জুন, ২০২০, ০১:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চিকিৎসক ও করোনা যোদ্ধাদের শ্রদ্ধা জানাতে বুধবার সরকারি ছুটি ঘোষণা করলেন মমতা

জেরিন আহমেদ : [২] আগামী ১ জুলাই অর্থাৎ বুধবার পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন। ডক্টর ডে হিসাবে এই দিনটি নানা কর্ম কান্ডের মাধ্যমে পালন করে গোটা ভারত। আর সেই কারণেই রাজ্যের চিকিৎসক এবং করোনা যোদ্ধাদের স্যালুট জানাতে এই ছুটি ঘোষণা করেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কোলকাতা-২৪, এই সময়

[৩] পশ্চিমবঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি ক্রমশ উদ্বেগের জায়গায় যাচ্ছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে রেকর্ড ৫৭২জন আক্রান্ত হয়েছেন । রাজ্যে ভয় না পেয়ে লড়াই করছেন ডাক্তার, স্বাস্থ্য কর্মীরা। সামনে থেকে ক্রমশ লড়াই চালিয়ে যাচ্ছেন তারা। শুধু ডাক্তার এবং স্বাস্থ্য কর্মীরাই নয়, সামনে থেকে লড়াই চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মকর্তারাও।

[৪] সবাইকে স্যালুট জানাতে আগামী ১লা জুলাইকেই বেছে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সম্মান জানাতে ছুটি ঘোষণা করছেন তিনি। আজ সোমবার নিজ কার্জালয় নবান্নে সাংবাদিক সম্মেলনে এই ছুটির ঘোষঅণা দেন তিনি। সঙ্গে ওই দিনটিকে জাতীয় ছুটি হিসাবে ঘোষণার দাবি তোলেন মমতা।

  • সর্বশেষ