শিরোনাম
◈ ডিএমপি কমিশনার হলেন মোসলেহ্ উদ্দিন ◈ ঈদযাত্রায় শিক্ষার্থীদের বিভাগীয় শহরে পৌঁছে দেওয়ার জন্য বাস সার্ভিস চালুর সিদ্ধান্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ◈ বিশ্বকাপ খেলা এখ‌নো অ‌নি‌শ্চিত, তার প‌রেও ইরানের দল ঘোষণা ◈ দুবাইয়ে কর্মসংস্থানের নতুন দ্বার, নিয়োগ পাবে ৬ হাজার চালক ◈ ভারতে সংখ্যালঘুদের আক্রমণ আড়াল করতে বিদেশে আরএসএস’এর তদবির ◈ জাবি আলোনসো চেলসির নতুন কোচ! ◈ “বাস-রেলস্টেশনে টার্গেটের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতাম”, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিল অজ্ঞান পার্টির মূলহোতা ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সমঝোতা, কী সুবিধা পাবে বাংলাদেশ? ◈ যশোরে আটক জেলা যুবলীগ সভাপতি মোস্তাফা ফরিদ গ্রেফতার ◈ ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ১০:১১ দুপুর
আপডেট : ২৯ জুন, ২০২০, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভার্চুয়াল আদালত বিলের সংসদীয় চূড়ান্ত রিপোর্ট সংসদে উপস্থাপন

মনিরুল ইসলাম : [২] সংসদে ‘আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার বিল-২০২০’ পরীক্ষা-নিরীক্ষা শেষে প্রতিবেদন জমা দিয়েছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু ওই রিপোর্টটি উপস্থাপন করেন।

[৩] সোমবার বাজেট অধিবেশনে আইন প্রণয়ন কর্মসূচিতে এই বিলের রিপোর্ট উপস্থাপন করা হয়। স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১১ টায় অধিবেশন শুরু হয়।

[৪] রিপোর্টে বিলটি সংশোধিত আকারে পাসের সুপারিশ করা হয়। গত রোববার সংসদীয় কমিটির বৈঠকে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে প্রয়োজনের তাগিদে সীমিত আকারে ভার্চুয়াল আদালতের কার্যক্রম চালানোর সুপারিশ করে ওই বিলটির প্রতিবেদন চূড়ান্ত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়