শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়া দারোগা বাজারে বর্ষায় জলাবদ্ধতার আশংকা

কায়সার হামিদ, উখিয়া : [২] ময়লা আবর্জনায় ভরাট হয়ে যাচ্ছে উখিয়া দারোগা বাজারের পানি নিস্কাশনের ড্রেনগুলো। ড্রেনের আশে পাশে বসবাসরত কতিপয় প্রভাবশালী ওই ড্রেনে মাটি, বালি, ইটের গুড়া ও গাছপালা প্রভৃতি ফেলে রাখার কারণে ড্রেনটি অস্থিত্ব সংকটে পড়েছে।

[৩] পানির নিস্কাশনের একমাত্র ড্রেনটি ভরাটের ফলে বর্ষায় জলাবদ্ধতার আশংকায় দিন গুনছে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

[৪] স্থানীয়রা জানান, এ ড্রেনটি বর্ষার আগে সংস্কার না হলে শত শত ঘরবাড়ি, দোকানপাট, সড়ক-উপসড়ক বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে পড়বে। ড্রেনের ওপরে বহুতল ভবনসহ একাধিক দোকানপাট, বসতবাড়ি ও বিভিন্ন প্রকার পাঁকা স্থাপনা গড়ে তোলার কারণে পানির স্রোত পাড়া মহল্লায় ঢুকছে।

[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান চৌধুরী জানান, দারোগা বাজারে ড্রেনের উপর গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ড্রেন সংস্কার ও পরিস্কার পরিচ্ছন্নতায় উপজেলা প্রশাসন শিঘ্রই যথাযথ ব্যবস্থা নেবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়