শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৯:৪০ সকাল
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৯:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ট্রাম্প স্বীকার করলেন তিনি হেরে যাচ্ছেন

ডেস্ক রিপোর্ট : [২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেনের কাছে হেরে যাচ্ছেন। মার্কিন ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে বৃহস্পতিবার ট্রাম্প ইঙ্গিতে এ স্বীকারোক্তি দেন।

ফক্স নিউজের সঞ্চালক সিন হ্যানিটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে তিনি বাজেভাবে তার জবাব দেন। ট্রাম্প বলেন, “সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন আপনাদের প্রেসিডেন্ট হতে পারেন কারণ কিছু মানুষ আমাকে ভালোবাসে না।”

[৩] ফক্স নিউজের সঙ্গে সাক্ষাৎকারের পর রিপাবলিকান দলের ভেতরেই প্রশ্ন উঠেছে যে, ট্রাম্প সত্যিকার অর্থে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হতে চান কিনা।

[৪] ফক্স নিউজে সাক্ষাৎকার প্রচারের পর সাবেক রাজনৈতিক উপদেষ্টা স্যাম নানবার্গ বলেন, আধুনিক প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বাজে পরাজয় মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সিএনবিসি টেলিভিশন চ্যানেল এবং নিউ ইয়র্ক টাইমস গত সপ্তাহে এক জরিপে দেখিয়েছে যে, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের বিপরীতে শতকরা ৪০ ভাগেরও কম ভোট পাবেন। পার্সটুডে, যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়