শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে

প্রকাশিত : ২৯ জুন, ২০২০, ০৩:০৬ রাত
আপডেট : ২৯ জুন, ২০২০, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি নির্দেশনার কারণে গুয়াংজু ব্যতীত ইউএস-বাংলার আন্তর্জাতিক সব রুট স্থগিত

লাইজুল ইসলাম : [২] কোভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাবের ফলে বিভিন্ন দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে ইউএস-বাংলা এয়ারলাইন্স গুয়াংজু ব্যতীত আন্তর্জাতিক রুট চেন্নাই, কলকাতা, মাস্কাট, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংককে আগামী ১৫ জুলাই পর্যন্ত এবং দোহা রুটে আগামী ৮ জুলাই পর্যন্ত ফ্লাইট চলাচল স্থগিত করেছে।

[৩] সকল ধরনের স্থাস্থ্যবিধি মেনে ইউএস-বাংলা এয়ারলাইন্স ১ জুন থেকে অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর ও সৈয়দপুর রুটে ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া, অন্যান্য অভ্যন্তরীণ রুট ঢাকা থেকে বরিশাল, রাজশাহী ও কক্সবাজারে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে স্থগিত রেখেছে ইউএস-বাংলা। অভ্যন্তরীণ রুটগুলো ইউএস-বাংলার ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০ এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছে।

[৪] ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে বর্তমানে ১৩টি এয়ারক্রাফট রয়েছে। যার মধ্যে ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৬টি ব্র্যান্ডিনিউ এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট রয়েছে। কোভিড-১৯ মহামারীকালীন সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স বিভিন্ন দেশে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে নিয়ে আসতে স্পেশাল ফ্লাইট পরিচালনা করছে। এছাড়া, আন্তর্জাতিক রুটে কার্গো ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ