শিরোনাম
◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ মুরাদনগরে টাকা বিতরণের অভিযোগে জামায়াতের নেতা আটক (ভিডিও) ◈ নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জাতিসংঘের ◈ বৈধ উৎস দেখাতে পারলে ৫ কোটি টাকাও বহনে বাধা নেই: ইসি

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ১১:৫১ দুপুর
আপডেট : ২৮ জুন, ২০২০, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সরকারি সিদ্ধান্তে স্বেচ্ছায় অবসরে পাঠানো হচ্ছে প্রায় ২৫ হাজার পাটকল শ্রমিক

শরীফ শাওন : [২] বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল লোকসানে থাকায় বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। এসকল পাটকলে স্থায়ী ২৪ হাজার ৮৮৬ জন কর্মচারীকে গ্লোন্ডেক হ্যান্ডশেকের মাধ্যমে খাতকে এগিয়ে নেওয়া হবে। রোববার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি এ বিষয়টি জানান।

[৩] মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে, গোল্ডেন হ্যান্ডশেক এর পর পিপিপির (সরকারি-বেসরকারি অংশীদারিত্ব) মাধ্যমে পাটকলগুলো আধুনিকায়ন করে উৎপাদনমূখী করা হবে। শ্রমিকরা সেখানে কাজ করার সুযোগ পাবে।

[৪] তিনি আরও বলেন, ২০১৩ সাল থেকে এ পর্যন্ত ৮ হাজার ৯৫৪ জন পাটকল শ্রমিক অবসরে গিয়েছেন। আর্থিক সংকটে এখন পর্যন্ত তাদের অবসর ভাতা দেওয়া হয়নি। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়