শিরোনাম
◈ পুলিশ সদর দপ্তরে কন্ট্রোল রুম থেকে ভোটের চিত্র পর্যবেক্ষণ করলেন প্রধান উপদেষ্টা ◈ দুপুর ১২টা পর্যন্ত দেশের ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব ◈ দুপুরে এনসিপির জরুরি সংবাদ সম্মেলন ◈ ক্ষমতায় এলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত: এনডিটিভিকে শফিকুর রহমান ◈ এবার সারা বাংলাদেশের ভোটের চিত্র একরকম, কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি অন্যরকম ◈ ভোট দেওয়া শেষে সবাইকে 'ঈদ মোবারক' জানান প্রধান উপদেষ্টা ◈ রুমিন ফারহানার অ‌ভি‌যোগ, বিভিন্ন জায়গায় সিল মারার পায়তারা করছে ◈ তারেক রহমান প্রধানমন্ত্রী পুত্র থেকে যেভাবে বিএনপির একক নেতায় পরিণত হলেন  ◈ বিএনপির অস্তিত্বের লড়াই, জামায়াতের নতুন স্বপ্ন: সারাদেশে চলছে ভোট গ্রহণ ◈ ভোটের দিনে স্বাভাবিক রয়েছে মেট্রোরেল ও ট্রেন চলাচল

প্রকাশিত : ২৮ জুন, ২০২০, ০৭:৫৮ সকাল
আপডেট : ২৮ জুন, ২০২০, ০৭:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পুলিশের নির্যাতনে দুই কিডনি নষ্ট হওয়া ইমরানের ডোপ টেস্টের প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

এস এম নূর মোহাম্মদ : [২] এছাড়া তার চিকিৎসা সংক্রান্ত যাবতীয় আনুষঙ্গিক কাগজপত্রও আগামী ৫ জুলাই এর মধ্যে দাখিল করতে বলা হয়েছে। রোববার বিচারপতি জেবিএম হাসানের বেঞ্চ যশোরের সিভিল সার্জনকে এ নির্দেশ দেন।

[৩] পুলিশি নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটির প্রতিবেদন এবং ইমরানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে সিভিল সার্জনের প্রতিবেদন বিবেচনায় এ নির্দেশ দেয়া হয়।

[৪] এর আগে পুলিশি নির্যাতনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত, চিকিৎসা নিশ্চিত করা ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করা হয়। ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব ও ব্যারিস্টার মোহাম্মদ কাউছার রিটটি দায়ের করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়