শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ২৭ জুন, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০১৮-১৯ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের সুবিধা পেয়েছেন সাড়ে ১০ হাজার উদ্যোক্তা

শোভন দত্ত : [২] এর মধ্যে নারী উদ্যোক্তা ৫৭৩০ জন এবং পুরুষ উদ্যোক্তা ৪৭৬৮জন। এ বছরে পণ্য বাজারজাতকরণ, দক্ষতা উন্নয়ন এবং দেশে ও বিদেশে উৎপাদিত পণ্যের বাজার স¤প্রসারণ সংক্রান্ত এসএমই ফাউন্ডেশনের নানামুখি কার্যক্রমের সুবিধা পেয়েছেন তারা।

[৩] শনিবার প্রতিষ্ঠানের ১৪তম বার্ষিক সাধারণ সভায় পরিচালক পর্ষদ এবং সাধারণ পর্ষদের সদস্যদের কাছে এ পরিসংখ্যান তুলে ধরেছেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম। বর্তমান করোনা পরিস্থিতিতে অনলাইন প্ল্যাটফর্ম ‘জুম’ এ অনুষ্ঠিত এ সভায় এসএমই ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ এবং সাধারণ পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

[৪] গত ১৭ জুন ২০২০, বুধবার এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ’র মৃত্যুতে সভার শুরুতেই তার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। তাই পর্ষদের একজন সদস্যের প্রস্তাব এবং একজন সদস্যের সমর্থনে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদকে ১৪তম বার্ষিক সাধারণ সভার সভাপতি মনোনয়ন করা হয়।

[৫] পরে তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ২০১৮-১৯ অর্থবছরে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর পরিচালক পর্ষদের প্রতিবেদন উপস্থাপন ও গ্রহণ, নিরীক্ষিত আর্থিক বিবরণী ও নিরীক্ষকের প্রতিবেদন অনুমোদন এবং ২০২০-২১ অর্থবছরের বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।

[৬] সভায় স্বাগত বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো.সফিকুল ইসলাম আরো জানান, ২০১৯ সালে ৭ম জাতীয় এসএমই পণ্য মেলায় ৫ কোটি ৭ লাখ টাকার পণ্য বিক্রয় ও ৯ কোটি ৬ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পান অংশগ্রহণকারী ৩০৮জন এসএমই উদ্যোক্তা।

[৭] এছাড়া ২০১৮-১৯ অর্থবছরে দেশের ৮টি বিভাগের ২৩টি জেলায় এসএমই ফাউন্ডেশন আয়োজিত আঞ্চলিক এসএমই পণ্য মেলায় মোট ১০৭২টি এসএমই প্রতিষ্ঠান মোট ৯ কোটি ১৬ লাখ টাকার পণ্য বিক্রয় করে এবং ৬ কোটি ৪৪ লাখ টাকার বিভিন্ন পণ্যের অর্ডার পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়