শিরোনাম
◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০৯:২২ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২০, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আর কোনো রোহিঙ্গা নেয়া সম্ভব নয়: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : [২] মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বলেছেন, তার দেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দেবে না। কারণ করোনা মহামারীতে মালয়েশিয়ার অর্থনীতি ধুঁকছে। এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশন্স (আসিয়ান) এর দেশগুলোর শীর্ষ নেতাদের এক টেলিকনফারেন্সে তিনি এই কথা বলেন।

[৩] মিয়ানমার এই আঞ্চলিক জোটের সদস্য। দেশটিতে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর দীর্ঘদিন ধরে পরিকল্পিত নিধনযজ্ঞ চলছে। যে কারণে নিজ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে লাখ লাখ রোহিঙ্গা। বাংলাদেশেই আশ্রয় নিয়ে আছে সাড়ে ১১ লাখ রোহিঙ্গা। এক লাখের বেশি রোহিঙ্গা আশ্রয় নিয়েছে মালয়েশিয়াতে। তবে সম্প্রতি রোহিঙ্গা বোঝাই নৌকাকে ভিড়তে দেয়নি মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

[৪] মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দেশটিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে দ্রুত পুনর্বাসিত করার জন্য ইউএনএইচসিআরকে আহবান জানিয়েছেন। একইসঙ্গে রোহিঙ্গাদের পাচার ঠেকাতে প্রচেষ্টা আরো জোরদারের কথা বলেছেন। সংকট নিরসনে আসিয়ানের অবশ্যই মিয়ানমারকে সহায়তা করতে এবং মিয়ানমারকেও এক্ষেত্রে আরো বেশি কাজ করতে আহবান জানিয়েছেন। ইত্তেফাক, প্রিয়ডটকম

  • সর্বশেষ