শিরোনাম
◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ ◈ যে কারণে আজ ২ ঘণ্টার জন্য মোবাইল ফোনের নেটওয়ার্ক বিচ্ছিন্ন হতে পারে

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০২:৫৫ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০২:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারত থেকে চোরাই পথে আসা ৩০টি মহিষ আটক

মৌলভীবাজার প্রতিনিধি: [২] শুক্রবার (২৬ জুন) সকালে বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গাজী শহীদুল্লাহ বলেন, বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মহিষ ফেলে চোরাকারবারীরা পালিয়ে গেছে। এসময় বিজিবি ৩০টি ভারতীয় অবৈধ মহিষ আটক করেছে, যার সিজার মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা।

[৩] তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে মহিষগুলো জুড়ী কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের গঙ্গারজল এলাকা থেকে মহিষগুলো আটক করা হয়। এসময় মহিষ পাচারকারীরা পালিয়ে যায়।

[৪] বিজিবি সূত্রে জানা গেছে, বিজিবি’র জুড়ী কোম্পানী কমান্ডার গোপন সূত্রের ভিত্তিতে খবর পান বড়লেখা সীমান্তের মেইন পিলার ১৩৮২/৪-এস সংলগ্ন এলাকা দিয়ে একটি বড় ধরনের মহিষের চালান বাংলাদেশের অভ্যন্তরে ঢুকেছে।

[৫] এ তথ্যের ভিত্তিতে জুড়ী কোম্পানীর টহল কমান্ডার সুবেদার মো. ইমাম হোসেনের নেতৃত্বে জুড়ী বিওপি’র টহল দলসহ পাশ্বর্বতী বিওসিটিলা, লাতু এবং বোবারথল বিওপি’র যৌথভাবে ২৪ জন বিজিবি সদস্য বৃহস্পতিবার সকালে মেইন পিলার পিলার ১৩৮২/৪-এস হতে ৭ কিলোমিটার মিটার অভ্যন্তরে বড়লেখা উপজেলার গঙ্গারজল নামক স্থানে অবস্থান নেন।

[৬] এসময় ভারতীয় মহিষের পাল নিয়ে চোরাচালানীরা অগ্রসর হলে বিজিবি সদস্যরা তাদেরকে ধাওয়া করে ৩০টি মহিষ আটক করেন। তবে চোরাকারবারীরা পালিয়ে যায়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়