শিরোনাম
◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস

প্রকাশিত : ২৭ জুন, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ২৭ জুন, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুইডেনের ব্যাপারে সম্পূর্ণ ভুল মন্তব্য করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অভিযোগ দেশটির প্রধান মহামারীবীদের

আসিফুজ্জামান পৃথিল: [২] দেশটির প্রধান মহামারিবিদ আন্দ্রেস টাগনিল মনে করেন, সারা ইউরোপের সঙ্গে সুইডেনকে মিলানো খুব ভুল একটা ব্যাপার হবে। বৃহস্পতিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানায়, বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে দ্রুতগতিতে বাড়ছে কোভিড-১৯ সংক্রমণ। এর ১১টি দেশ ইউরোপে। বিবিসি

[৩] টাগনিল বলেছেন, তথ্যকে ভুল দৃষ্টিকোণ থেকে দেখাচ্ছে হু। তিনি স্বীকার করেছেন, সুইডেনে সংক্রমণ বাড়ছে। তবে এর কারণ হলো দেশটি পরীক্ষাও বেশি করছে।

[৪] হু এর রিজনোল ডিরেক্টর হান্স হেনরি ক্লগ মনে করেন, সুইডেনসহ ইউরোপের স্বাস্থ্য ব্যবস্থা যে কোনও সময় আবারও ভেঙে পড়তে পারে। এর বাইরে হু যেসব দেশ ও অঞ্চলের নাম নিয়েছে সেগুলো হলো মালদোভা, উত্তর মেসিডোনিয়া, আলবেনিয়া, বসনিয়া-হারজেগোভিনা, ইউক্রেন, কসোভো, আর্মেনিয়া, আজারবাইজান, কিরঘিজিস্থান ও কাজাকিস্তান। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়