শিরোনাম
◈ নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর অবস্থান ◈ সাময়িকভাবে স্থগিত মালয়েশিয়ার ই-ভিসা কার্যক্রম ◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত : ২৬ জুন, ২০২০, ০১:৩৭ রাত
আপডেট : ২৬ জুন, ২০২০, ০১:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] একই বিষয়ে মামলা হাইকোর্টের একাধিক বেঞ্চে দাখিল নয়: হাইকোর্ট

এস এম নূর মোহাম্মদ: [২] এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বৃহস্পতিবার বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।

[৩] বশির উল্লাহ বলেন, দেখা গেছে কয়েকজন আইনজীবী একই বিষয়ে একই মামলা বিভিন্ন ভার্চ্যুয়াল কোর্টে দাখিল করে থাকেন। যার ফলে একটি মামলা একটি কোর্টে শুনানি হওয়ার পরও অন্য একটি বেঞ্চে শুনানির তাগিদ দেওয়া হয়।

[৪] তিনি বলেন, আবার দেখা গেছে, একটি মামলায় একটি বেঞ্চ নির্দেশ দিয়েছেন সেটিকে নিয়মিত বেঞ্চে (কোর্ট খোলার পর) উত্থাপন করবার।কিন্তু সেই তথ্য গোপন করে কেউ কেউ এ মামলা অন্য বেঞ্চে দাখিল করেন। ফলে বিভিন্নরকম অসুবিধার সম্মুখীন হতে হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়