শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২৫ জুন, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ২৫ জুন, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আইসোলেশন সেন্টার তৈরির পরিকল্পনা বিএনপিপন্থী চিকিৎসক সংগঠনগুলোর

শাহানুজ্জামান টিটু : [২] করোনার পরিস্থিতির অবনতিশীল অবস্থার কারণে দেশে অক্সিজেন ও আইইউসি সংকট উত্তোর যৌথভাবে কাজ করছে ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশন। বন্ধ বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোকে সচল করতে কাজ করছে সংগঠনগুলো।

[৩] করোনার সময়ে রোগী সংকটসহ নানা কারণে বন্ধ হাসপাতালগুলোকে সক্রিয় করে সেখানে আইসোলেশন ইউনিট চালু করার পরিকল্পনা নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় চট্টগ্রাম নগরীতে ১০০ শয্যার একটি আইসোলেশন সেন্টার তৈরির ঘোষণা দিয়েছে বিএনপি। নগরীর বাকলিয়ায় কুইন্স কমিউনিটি সেন্টারকে আইসোলেশন সেন্টার হিসেবে তৈরির কাজ করছে তারা।

[৪] মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন জানান, দ্রুততম সময়ের মধ্যে ১০০ শয্যার আইসোলেশন সেন্টার গড়ে সেটি রোগীদের চিকিৎসার জন্য খুলে দেওয়া হবে।

[৫] এ প্রসঙ্গে ডক্টর এসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন-অর-রশীদ জানান, সারাদেশে সরকারি ও বেসরিকারি হাসপাতালগুলোতে প্রায় ১৩শর মত আইসোলেশন ইউনিট রয়েছে। এরমধ্যে প্রায় সাড়ে চারশ সরকারী হাসপাতালগুলোতে আছে। এর বাইরে মেজর সংখ্যা আইসিইউ বেসরকারী হাসপাতালগুলোতে আছে। কিন্তু আমরা খোঁজ নিয়ে জেনেছি এসব হাসপাতালগুলোর অধিকাংশ নানা সংকটে বন্ধ। তাদেরকে সহযোগিতায় হাত বাড়ানো হয়েছে।

[৬] তিনি বলেন, আমরা তাদেরকে ডাক্তার ও চিকিৎসা সরঞ্জাম দিয়ে সহযোগিতা দেবো। ফলে বন্ধ হাসপাতালগুলো চালু করা সম্ভব হলে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা হলে কমবে।

  • সর্বশেষ