শিরোনাম
◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো  ◈ সৌদি-হুথি সংঘাত দীর্ঘায়িত হলে বড় অর্থনৈতিক সংকটে পড়তে পারে বাংলাদেশ ◈ বগুড়ায় ক্লাসে শাসন করায় শিক্ষককে লাঠিপেটা, সেই সপ্তম শ্রেণির ছাত্রকে স্থায়ী টিসি ◈ চকবাজারে আগুন নিয়ন্ত্রণে, ভবনের ৬-৭ তলায় এখনও তীব্র তাপ: ধোঁয়ায় চেহারা কা‌লো হ‌য়ে গে‌ছে ফায়ার ফাইটার ও স্বেচ্ছা‌সেবক‌দের ◈ অনুমোদিত মাধ্যম ছাড়া ট্রেনের টিকিট কিনে প্রতারিত হলে দায় নেবে না রেলওয়ে ◈ ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিং ও জুমার খুতবায় সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৪:৪২ সকাল
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৪:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করোনায় ছুটিতে থাকা প্রবাসীরা সৌদিতে ফিরতে পারবেন না

ডেস্ক রিপোর্ট : বৈশ্বিক মহামারি নোভেল করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবের বাহিরে ছুটিতে থাকা বিদেশি নাগরিকগণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফিরতে পারবেন না বলে জানিয়েছে দেশটির পাসপোর্ট বিভাগ। গতকাল মঙ্গলবার দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। আমাদের সময়

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে করোনাভাইরাস পরিস্থিতিতে সৌদি আরবে বন্ধ রয়েছে সকল প্রকার আন্তর্জাতিক ফ্লাইট ও স্থলবন্দরসমূহ। এর মাঝে বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরে যেতে ইচ্ছুক প্রবাসীদের ও বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দিচ্ছে সৌদি সরকার।

তবে ছুটি নিয়ে নিজ দেশে ফেরত যাওয়া প্রবাসীরা ও বিদেশীরা সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না বলে জানিয়েছে সৌদি পাসপোর্ট বিভাগ। কেবল করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরই ছুটিতে দেশে থাকা প্রবাসী ও বিদেশি নাগরিকরা সৌদি আরবে ফেরত যেতে পারবেন।

এ ছাড়া চলতি বছরের হজ আন্তর্জাতিকভাবে পালন করা হবে না বলে জানিয়েছে সৌদি সরকার। দেশটিতে বসবাসকারী সীমিত সংখ্যক নাগরিক ও প্রবাসীরা সতর্কতার সঙ্গে পবিত্র হজ পালন করতে পারবেন।

এদিকে, বর্তমানে চলা করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে সৌদি আরবে ফিরতে পারবেন ছুটিতে থাকা প্রবাসীরা। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগেই যদি কারও ছুটির মেয়াদ শেষ হয়ে যায়, তবে কর্মক্ষেত্রে বা স্পন্সরের সঙ্গে যোগাযোগ করলে ছুটির মেয়াদ বৃদ্ধি করা যাবে।

এ ছাড়া সৌদি আরবের বাইরে থাকা অবস্থায় যদি প্রবাসীদের আকামার মেয়াদ শেষ হয়ে যায়, তবে সে ক্ষেত্রেও কোন জরিমানা করা হবে না বলে আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ