শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৪ জুন, ২০২০, ০৩:৩২ রাত
আপডেট : ২৪ জুন, ২০২০, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সমস্যা মেটাতে ভারত বা চীনের সহায়তা প্রয়োজন নেই: রাশিয়া

আসিফুজ্জামান পৃথিল : [২] আরআইসির (রাশিয়া-ইন্ডিয়া-চায়না) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে এই মন্তব্য করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ভারত-চীন চলমান উত্তেজনার মধ্যেই এই মন্তব্য করলেন তিনি। এনডিটিভি, রিপাবলিক, টাইমস নাও।

[৩] ল্যাভরভ বলেন, আমি মনে করি এটি তাদের নিজস্ব বাপার। তারা নিজেরাই এটি সমাধান করার যোগ্যতা রাখে। বেইজিং এবং নয়াদিল্লি শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের আগ্রহ রাখে। নিরাপত্তা কর্মকর্তা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে তারা আলোচনা শুরু করেছে। এই সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে বলে তিনি মনে করেন।

[৪] বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, ভারত প্রাথমিকভাবে এই বৈঠকে যোগ দিতে চায়নি। পরে রাশিয়ার অনুরোধে যোগ দেয়।

[৫] এই বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানান। তিনি মনে করেন এতেই একটি টেকসই বিশ্ব ব্যবস্থা বজায় থাকবে।

[৬] অবশ্য জানা গেছে, মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে গালওয়ান থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে দুই পক্ষই। এতে চলমান উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হয়েছে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়