শিরোনাম
◈ কলকাতা-শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতা গড়তে এসএমই খাতের সম্ভাবনা কাজে লাগাবে সরকার: প্রধানমন্ত্রী ◈ নেপাল প্রিমিয়ার লিগের ফাইনালে বাংলাদেশের দুই আম্পায়ার, বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের অভিনন্দন  ◈ ৩৮ ক্রিকেটার পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে, জায়গা হয়নি একাধিক তারকার ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ২৩ জুন, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ বললেন, ম্যাচ ফিক্সিংয়ে রাজি না হওয়ায় ক্যারিয়ার শেষ হয়ে যায়

স্পোর্টস ডেস্ক : [২] পাক ক্রিকেটে গড়াপেটা নিয়ে বিতর্ক বারেবারেই উঠেছে। এবার রীতিমতো বিস্ফোরক অভিযোগ করলেন প্রাক্তন পাক ফাস্ট বোলার আকিব জাভেদ। তার দাবি, ম্যাচ গড়াপেটার প্রস্তাব খারিজ করাতেই তার ক্যারিয়ার খতম হয়ে যায়। আকিবের অভিযোগ, প্রাক্তন ক্রিকেটার সেলিম পারভেজ পাক দলের ক্রিকেটারদের বুকিদের সঙ্গে আলাপ করিয়ে দিতেন। ম্যাচ ছাড়তে বুকিরা ক্রিকেটারদের অর্থ দিত।

[৩] আকিব বলেছেন, তার কাছেও একইভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁর কেরিয়ার খতম হয়ে যায়। উল্লেখ্য, ১৯৯৮-এ মাত্র ২৫ বছর বয়সে আকিবের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার শেষ হয়ে যায়।

[৪] একটি পাক সংবাদ চ্যানেলকে আকিব বলেছেন, ‘ম্যাচ ফিক্সিংয়ের জন্য ক্রিকেটারদের লক্ষ লক্ষ টাকা ও দামী গাড়ি দেওয়া হত। আমাকেও ম্যাচ ফিক্স করতে বলা হয়েছিল। সেইসঙ্গে বলা হয়েছিল, এই প্রস্তাব না মানলে ক্যারিয়ার খতম হয়ে যাবে। সেলিম পারভেজ নামে প্রাক্তন ক্রিকেটারের মাধ্যমে ক্রিকেটারদের কাছে ফিক্সিংয়ের প্রস্তাব আসত। - ঢাকাটাইমস/ ক্রিকইনফো

[৫] সেলিম পারভেজ তার একমাত্র আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেছিলেন ১৯৮০-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তিনি ২০১৩-তে মারা গিয়েছেন। ১৯৯৮-এর কাইয়ুম রিপোর্ট অনুযায়ী, সেলিম পারভেজ সেলিম মালিক ও মুস্তাক আহমেদকে অর্থের প্রস্তাব দেওয়ার কথা স্বীকার করেছিলেন। ১৯৯৮-এ ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি ঘিরে তোলপাড় হয়েছিল পাক ক্রিকেট। ওই সময় আকিবের অন্যতম সঙ্গী আমির সোহেলও অভিযোগ করেছিলেন যে, ইনজামাম উল হক ও ওয়াকার ইউনিসকে অর্থ দেওয়ার কথা তাঁকে বলেছিলেন সেলিম পারভেজ। রিপোর্টে এই প্রসঙ্গও ছিল।

[৬] আকিব আরও বলেছেন, ফিক্সিংয়ের কথা জানতে পারার পর আমি কঠোর অবস্থান নিয়েছিলাম এবং সেই অবস্থানেই অনড় ছিলাম। এরফলে আমার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। এতে আমার কোনও আফসোস নেই। কারণ, আমি মূল্যবোধে বিশ্বাস করি। - ডন

  • সর্বশেষ