শিরোনাম
◈ মার্কিন বাজারে কোণঠাসা ভারত, বড় সুযোগ বাংলাদেশের সামনে ◈ বিশ্ববাজারে আরও কমল স্বর্ণের দাম, এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ◈ গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ বছর বয়সী ফুটবলার ◈ তুরস্কে বিশ্বনেতাদের সঙ্গে ব্যস্ত দিন কাটালেন প্রধানমন্ত্রী, আজ কপ-৩১ সম্মেলনে ভাষণ ◈ শাপলা চত্বরের মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ ইংল্যান্ড সি‌রি‌জের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ! ◈ ম‌্যান‌চেস্টার ইউনাইটে‌ডের প্রধান কোচ হতে চান ম‌রি‌সিও পচেত্তিনো ◈ পোশাকশিল্পে অস্থিরতা: এক দিনে বেকার প্রায় ১৭ লাখ শ্রমিক, আস্থা হারাচ্ছে বিদেশি ক্রেতারা ◈ পর্যটন, চিকিৎসা ও ব্যবসায় ভিসা সহজ করল ভারত, ক্যাটাগরি কমল ৯টিতে, ফরম ছোট ৭০% ◈ রাজধানীতে সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাই

প্রকাশিত : ২৩ জুন, ২০২০, ০২:১২ রাত
আপডেট : ২৩ জুন, ২০২০, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেটের পর মন্ত্রিসভায় রদবদল হতে পারে

বাশার নূরু: [২] ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহর মৃত্যুর পর মন্ত্রিসভায় নতুন মূখ আসা এবং মন্ত্রিসভার রদবদল হতে পারে এমন আলোচনা উঠেছে।

[৩] সামনে পবিত্র হজ থাকায় ধর্ম মন্ত্রণালয়ে নতুন করে কাউকে মন্ত্রী বা প্রতিমন্ত্রী করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

[৩] বাজেট অধিবেশন শেষ হলে যেকোনো সময় মন্ত্রিসভায় নতুন মুখ অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন কেউ কেউ। এ বিষয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার রাতে এই প্রতিবেদককে বলেন, মন্ত্রিসভা রদবদলের বিষয়টি একমাত্র প্রধানমন্ত্রী ছাড়া কেউ বলতে পারবেন না। তিনি যে কোনো সময় রদবদল করতে পারেন। আবার নাও করতে পারেন।

  • সর্বশেষ