শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুশান্তের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেত্রী রিয়ার বিরুদ্ধে মামলা

মুসফিরাহ হাবীব: [২] সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে বিহার আদালতে। মুজফফরপুরের পাতাহি এলাকার বাসিন্দা কুন্দন কুমার নামের একজন এ মামলা করেন । ২৪ জুন মামলার শুনানি ।

[৩] কুন্দন কুমারের দাবি, রিয়া মানসিকভাবে তো বটেই, আর্থিক দিক থেকেও সুশান্তের থেকে বহু সুবিধা নিতেন । এরপর সম্পর্ক ভেঙে দেন নিজের স্বার্থ চরিতার্থ হয়ে গেলে । এর আগে সুশান্তের মৃত্যুর পর সালমান খান, সঞ্জয় লীলা বনশালী, আদিত্য চোপড়া এবং করণ জহরের বিরুদ্ধে মামলা হয়েছে বিহারের আদালতে ।

[৪] সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর সাতদিন পেরিয়েছে । কিন্তু মৃত্যু রহস্যের জট কাটছে না । ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, আত্মহত্যা করেছেন সুশান্ত । কিন্তু তার নেপথ্যের কারণ নিয়ে ক্রমেই জলঘোলা হচ্ছে । বলিউডের একাংশ সুশান্তের এ আত্মহত্যায় বলিউডের স্বজনপোষণ, স্টার কিডের উন্নাসিকতা-সহ একাধিক বিষয়কে সামনে নিয়ে এসেছেন ।

[৫] সুশান্তের ঘনিষ্ঠরাও বলছেন, বেশ কয়েকমাস ধরে নানা কারণে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি । তার মধ্যে যেমন ব্যক্তিগত সমস্যা ছিল, তেমনই ছিল কেরিয়ার নিয়ে ভয়াবহ অনিশ্চয়তা । শোনা যাচ্ছে , একের পর এক ছবি সুশান্তের হাত থেকে চলে যাযওয়ায় তার মানসিক সমস্যা এতটাই গুরুতর হয়ে উঠেছিল, যা সামাল দিতে তাকে ওষুধ খেতে হয়েছে । কিন্তু তার পরেও কী এমন হল যে সুশান্তকে আত্মহত্যা করতে হল ! এ প্রশ্নই এখনও ঘুরপাক খাচ্ছে সবার মনে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়