শিরোনাম
◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১০:৫৫ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১০:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] আমেরিকায় চাকরির অনুমতি হারাতে পারেন বিদেশিরা! আজকালের মধ্যেই নিষেধাজ্ঞায় সই

বাশার নূরু:[২] নির্বাচনকে সামনে রেখে ফের দেশের নাগরিকদের জন্য কর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথা বললেন তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে দেশটিতে বিদেশি কর্মচারীদের ভিসা নিয়ে সংশয় তৈরি হতে যাচ্ছে।

[৩] শনিবার ডানাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সোমবারের মধ্যেই বিদেশি কর্মচারীদের ভিসায় নতুন নিষেধাজ্ঞা চাপাতে পারেন তিনি। কোভিড-১৯ এর ধাক্কায় আমেরিকার কাজের বাজারে যে বিপর্যয় তৈরি হয়েছে এবং মার্কিন নাগরিকদের কাজ হারানোর শঙ্কা তৈরি হয়েছে, তা দূর করতেই এই পদক্ষেপ বলে মন্তব্য করেছেন ট্রাম্প। বিদেশি কর্মীদের ভিসা নিষেধাজ্ঞায় খুব কমই ছাড় দেওয়া হবে বলেও একটি আন্তর্জাতিক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন তিনি। আগামী কিছু দিন আমেরিকাবাসী আরও কঠিন সময়ের মধ্যে পড়তে চলেছে বলে সাক্ষাৎকারে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

[৪] সমালোচকদের মতে, এই কোভিড-১৯ মহামারীকেই পাথেয় করে অভিবাসীদের উপর নিষেধাজ্ঞা চাপানোর নিজের দীর্ঘদিনের কামনাকে চরিতার্থ করতে চাইছেন ট্রাম্প। এর ফলে সব থেকে সঙ্কটে পড়তে পারে ভারত, বাংলাদেশ, চীন, সহ দক্ষিণ এশিয়ার দেশের প্রবাসী কর্মচারীরা। কারণ এই দেশগুলি থেকেই সবচেয়ে বেশি পরিমাণে কর্মচারী ভাড়া করে নিয়ে যায় মার্কিন কোম্পানিগুলি। ইতিমধ্যেই প্রযুক্তি ক্ষেত্রে বড় মার্কিন কোম্পানিগুলি ট্রাম্পকে বিদেশি কর্মীদের উপর নিষেধাজ্ঞা না চাপাতে আবেদন করে বলেছে, এর ফলে দেশের অর্থনীতিই মুখ থুবড়ে পড়তে পারে। সূত্র: আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়