শিরোনাম
◈ সরকা‌রের ভেতর অস্ব‌স্তি, স‌চিব ও ইউএনও পদমর্যাদার ৩ শতাধিক কর্মকর্তা নজরদা‌রি‌তে ◈ আফগানিস্তানে রেডিওতে ক্রিকেটের খবর, ধারাভাষ্য ও ম্যাচের ফল প্রচার নিষিদ্ধ করলো তালিবান  ◈ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি-ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন ◈ ন্যূনতম মজুরির দাবিতে মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ◈ বারিধারা থেকে গ্রেপ্তারের পর ডিবি হেফাজতে সাবেক মেয়র সাঈদ খোকন ◈ ঢাকা-ময়মনসিংহ ও ভোগড়া বাইপাস মহাসড়কে পোশাকশ্রমিকদের অবরোধ, পুলিশ-বিজিবির টিয়ার শেল নিক্ষেপ ◈ স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ১৫ শতাংশ ভ্যাট অব্যাহতির প্রস্তাব অর্থমন্ত্রীর ◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও) ◈ প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো ◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ১০:০৩ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২০, ১০:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইনজুরির কাছে পরাস্ত এক কিউ ‘কিংবদন্তী’

স্পোর্টস ডেস্ক: [২] শেন এডওয়ার্ড বন্ড। ক্রিকেট প্রেমীদের কাছে শেন বন্ড নামেই পরিচিত। নিউজিল্যান্ডের ক্রাইশ্চার্চে জন্মগ্রহণ করা এই ক্রিকেটারকে তার বল মোকাবেলা করা ব্যাটসম্যানরা কখনোই ভুলবেনা। বেশীরভাগ ব্যাটসম্যানের কাছে শেন বন্ড একজন ঘাতক।

[২] বিশেষ করে যাদের তিনি অগ্নিগোলক বাউন্সার, ঝড় তুলা গতি, স্টাম্পের সাথে ধুলো উড়ানো ইয়র্কার দ্বারা নাকানিচুবানি খাইয়েছেন। তিনি ভুলার নয় কারণ তিনি যে দূরন্ত কামান।

[৩] অথচ ঘাতক ইনজুরি সহজেই থাকে পরাস্ত করেছে। ইতিহাসের সেরা একজন বোলার হতে পারতেন কিন্ত বারবার এসেছে ইনজুরি অভিশাপ রূপে। তবুও যথটা খেলেছেন নিজের সর্বস্ব দিয়ে খেলেছেন। নিউজিল্যান্ডের হয়ে ১২০ টি আন্তর্জাতিক ম্যাচ খেলে অবিশ্বাস্যভাবে ৪৮২ উইকেট শিকার করেছেন।

[৪] কিউ এই ‘কিংবদন্তী’ টেস্টে ক্রিকেটে ৫ উইকেট শিকার করেছেন পাঁচবার এবং একটি ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন। ওয়ানডে ক্রিকেটে ৫ উইকেট শিকার করেছেন ৪ বার। এক দিবসীয় ক্রিকেটে ক্যারিয়ার সেরা বোলিং করে ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকারে।

[৫] সেদিন গতির ঝর তুলেছিলেন, ইয়র্কার দ্বারা স্টাম্প উপড়ে ফেলেছিলেন।বাউন্সার দ্বারা ব্যাটসম্যানের গাঁ হিম করে দিয়েছিলেন।এ সব কিছুর দূর্দান্ত কম্বিনেশানে তৈরি হয় একজন শেন বন্ড।

[৬] এই গতিদানব মাঠ ছাড়লেও রয়েছেন এখনো মাঠে। তবে খেলোয়ারের ভুমিকায় নয় খেলোয়ারের দিকনির্দেশক, পরামর্শকের ভুমিকায়। মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। আজ এই কিংবদন্তি ক্রিকেটারের ৪৫তম জন্মদিন। ১৯৭৫ সালে নিউজিল্যান্ডের ক্রাইশ্চার্চে জন্মগ্রহণ করেছিলেন শেন।

  • সর্বশেষ