শিরোনাম
◈ সিটি করপোরেশন আগে, ধাপে ধাপে ইউপি— আসছে নির্বাচনের রোডম্যাপ ◈ গুলশানে নিজের ফ্ল্যাটে উঠছেন ড. ইউনূস ◈ হালিশহরে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ পরিবারের ৯ জনের মধ্যে একজনের মৃত্যু ◈ রাষ্ট্রপতির সাক্ষাৎকার নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ‘নতুন বাংলাদেশ’ গড়তে চার ফ্রন্টে কঠিন পরীক্ষা সরকারের ◈ হেটমায়ারের ঝড়ে রেকর্ড, বড় জয় নিয়ে সুপার এইটে ক্যারিবীয়রা ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাঠ প্রশাসনে বড় রদবদল, একযোগে ১১২ নির্বাচন কর্মকর্তা বদলি ◈ ন‌ভেম্ব‌রে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ  ◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৯:১২ সকাল
আপডেট : ২১ জুন, ২০২০, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রেস্তোরাঁ কর্মীর কাজ করে বর্ণবাদী আচরণের শিকার হন বারাক ওবামার মেয়ে সাশা

দেবদুলাল মুন্না: [২] মার্কিন যুক্তরাষ্ট্রে শেতাঙ্গ পুলিশের হাতে ‘কালো’ ফ্লয়েড মারা যাওয়ার পর বারাক ওবামা গত রোববার এক টুইটে জানালেন, তার কন্যা সাশাও বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন।

[৩] এ তথ্য ইউটিউবে ভিডিও সহকারে প্রকাশ করেছে ট্রিট চ্যানেল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ছোট মেয়ে সাশা ওবামা একজন রেস্তোরাঁ কর্মী ছিলেন।

[৪] মিশেল ওবামা নিজের মেয়ে সাশা সম্পর্কে বলেন, আমরা আমাদের সন্তানদের শিখিয়েছি বাড়তি সুযোগ না নিয়ে সাধারণ মানুষের মতো স্বাবলম্বী হয়ে উঠতে। সে জন্য সাশা ২০১৬ সালে ‘সামার জব’ হিসেবে ম্যাসাচুসেটসের মার্থা ভিনিয়ার্ডের একটি রেস্তোরাঁয় কাজ শুরু করে। সামুদ্রিক খাবার আর মিল্কশেকের জন্য বিখ্যাত ওই রেস্তোরাঁটি।

[৫] কিন্তু সাশা’কে শরীরের রংয়ের জন্য কাজ পেতে বেশ বেগ পেতে হয়েছিল। সাশা তার পিতৃপরিচয় গোপন রেখেছিল এবং নিজের নাম ‘নাতাশা’ বলেছিল। বহু জায়গায় ‘কালো’ বলে কাজ পায়নি সাশা। পরে এক রেস্টুরেন্টে কাজ পেলে শেতাঙ্গ মালিক তাকে কম টাকা বেতন দিতেন। একদিন ডিশ ভেঙে গেলে জরিমানা করেছেন।

[৬] পরে সাশা ওবামা’র পরিচয় জানার পর অবশ্য তার নিরাপত্তার জন্য সবসময়ে সেই রেস্তোরাঁয় হাজির থাকতেন ৬ জন নিরাপত্তা রক্ষী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়