শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০৫:৪৩ সকাল
আপডেট : ১৯ জুন, ২০২০, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কামাল লোহানীর কোভিড শনাক্ত, অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে, সিএমএইচ নেয়া দরকার : ডা. লেনিন চৌধুরী

সালেহ্ বিপ্লব : [২] বুধবার রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতালে ভর্তি হন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী। ক্রনিক কিডনি ফেইলিউর, ফুসফুসে পানি ও ডায়াবেটিস সমস্যা তার। গতরাতে কোভিড পজিটিভ এসেছে।

ডা. লেনিন চৌধুরী জানান, অবস্থা দ্রুত খারাপ হচ্ছে। রক্তে অক্সিজেন কমে যাচ্ছে।  সিএমএইচে নিতে পারলে ভালো হয়।

তিনি জানান, চারজন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা দিচ্ছেন কামাল লোহানীকে। তারা হলেন ডা. চন্দ্রশেখর বালা, ডা. দেবব্রত সাহা, ডা. রতন দাশগুপ্ত ও ডা. মিলন কিবরিয়া।

সকাল নয়টা ৩৫ এ হেলথ এন্ড হোপ হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান, প্রিভেন্ডিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেনিন চৌধুরী জানান,  কোমাল লোহানীকে ১০ লিটার অক্সিজেন দিতে হবে। দেয়া শুরু হয়েছে। কিন্ত রক্তচাপ দ্রুত নেমে যাচ্ছে, কমে যাচ্ছে পালস রেট।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়