শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৮ জুন, ২০২০, ০৪:২০ সকাল
আপডেট : ১৮ জুন, ২০২০, ০৪:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ থেকে সুস্থ হলেন আরও ৫২ পুলিশ সদস্য, মোট শনাক্ত ৮ হাজার

সুজন কৈরী: [২] রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়েছেন। মঙ্গল ও বুধবার তারা হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন।

[৩] পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া এন্ড পিআর) সোহেল রানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নমুনা পরীক্ষা-নিরীক্ষা করার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাদের কোভিডমুক্ত ঘোষণা করেন। বুধবার বিকেলে হাসপাতাল ছাড়ার সময় বরাবরের মতোই কোভিড-১৯ প্রতিরোধের সম্মুখ যোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

[৫] বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড- ১৯ এ সংক্রমিত বাংলাদেশ পুলিশের সদস্যরা কেন্দ্রীয় রাজারবাগ পুলিশ হাসপাতাল (সিপিএইচ) ছাড়াও বিভাগীয় আধুনিক হাসপাতালগুলোতে চিকিৎসা গ্রহণ করছেন। আইজিপি ড. বেনজীর আহমেদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

[৬] এ পর্যন্ত সাড়ে চার হাজারের বেশি কোভিড-১৯ শনাক্ত পুলিশ সদস্য সুস্থ হয়ে তাদের উপর অর্পিত দায়িত্ব আবারও পালন করছেন।

[৭] এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত ৮ হাজার ২০৪ জন পুলিশ সদস্য কোভিড-১৯ এ সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) ২ হাজার ৩ জন সদস্য রয়েছেন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৫৪১ জন পুলিশ সদস্য। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়