শিরোনাম
◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে

প্রকাশিত : ১৭ জুন, ২০২০, ০৬:৩৩ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২০, ০৬:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পেটে ব্যথা নিয়ে হাসপাতালে, পরীক্ষা করে ডাক্তার জানান শিশুটি ধর্ষণের শিকার!

ডেস্ক রিপোর্ট : পেটে ব্যথার কথা মা-বাবাকে জানায় শিশুটি। পরে চার বছরের ওই শিশুকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে। পরে এ ঘটনায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার নারায়ণগঞ্জের সদর উপজেলার ফতুল্লার ভুইগড় পশ্চিমপাড়া এলাকায় ঘটেছে এমন ঘটনা।

ভুক্তভোগী শিশুটির পরিবার জানায়, সোমবার (১৫ জুন) থেকে পেটে ব্যথার কথা শিশুটি তার মা-বাবাকে জানায়। সারারাত ব্যথা থাকায় মঙ্গলবার সকালে তাকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটি ধর্ষণেরর শিকার হয়েছে।

পরে শিশুটির দেওয়া তথ্য অনুযায়ী, সিরাজুল ইসলামকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে এলাকাবাসী।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সিরাজুল ইসলাম ধর্ষণের কথা স্বীকার করেছে। সে জানিয়েছে, সোমবার দুপুরে শিশুটির মা-বাবা কাজে থাকায় তাকে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শাহাদাত হোসেন জানান, শিশু ধর্ষণের ঘটনায় সিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ