শিরোনাম
◈ ‘চুলকানি শুরু, মলমের নাম নুরু’ ফেসবুক কমেন্ট নিয়ে রাকসু জিএস ও ছাত্র অধিকারের নেতার বাকবিতণ্ডা (ভিডিও) ◈ অফিসে ঢুকে কর্মকর্তা-কর্মচারীদের মারধর, ভাঙচুর ও ব্যবসার দখল নিতে ব্যবসায়ীকে হুমকি, বহিষ্কৃত যুবদল নেতা গ্রেপ্তার (ভিডিও) ◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

প্রকাশিত : ১৬ জুন, ২০২০, ০৪:১২ সকাল
আপডেট : ১৬ জুন, ২০২০, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এক্সিম ব্যাংক কর্মীদের দেড় বছরে জন্য ১৫ শতাংশ বেতন কমিয়েছে

মো. আখতারুজ্জামান : [২] নতুন নতুন আলোচনায় বেসরকারি এক্সিম ব্যাংক লিমিটেড। এবারে তাদের কর্মীদের বেতন ভাতা ১৫ শতাংশ কমি আর এক আলোচনার জন্ম দিয়েছে। জানা যায়, সবশেষ এক্সিম ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও প্রথম এমন সিদ্ধান্ত নিয়েছে দ্য সিটি ব্যাংক।

[৩] জানা যায়, ৪০ হাজার টাকার বেশি বেতন পান, এমন কর্মীদের বেতন ভাতা ১৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে পর্ষদ। চলমান সংকটে ব্যাংক বাঁচাতেই এ সিদ্ধান্ত নেয় হয়েছে। দেশের আর্থ সামাজিক পরিস্থিতিতে ব্যাংকারদের বেতন কাঠামো এমনিতেই বেশি ছিল। ১৫ শতাংশ বেতন কমালে ব্যাংকারদের কোনো সমস্যা হওয়ার কথা নয় মনে করছে ব্যাংটির পরিচালনা পর্ষদ।

[৪] চলতি বছরের ১ জুলাই থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কোনো কর্মকর্তা কর্মচারির পদোন্নতি, ইনক্রিমেন্ট, ইনসেন্টিভ বোনাস হবে না।

[৫] সম্প্রতি ঋণের জন্য বন্ধকি সম্পত্তির মূল্য বেশি দেখাতে রাজি না হওয়ায় এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হায়দার আলী মিয়া ও অতিরিক্ত এমডি মোহাম্মদ ফিরোজ হোসেনকে গুলি করে হত্যার চেষ্টা করে সিকদার গ্রুপের দুই পরিচালক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়