শিরোনাম
◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা ◈ জ্বালানি তেল ও এলএনজি সংকট মোকাবিলায় ২ বিলিয়ন ডলারের নতুন তহবিলে নজর বাংলাদেশের ◈ রিয়াল মা‌দ্রিদের কোর্তোয়া ৬ সপ্তাহের জন্য মাঠের বাই‌রে ◈ আনন্দ-সম্প্রীতির বার্তা নিয়ে এলো ঈদুল ফিতর ◈ ১৮৬ বাংলাদেশি ইরান থেকে আজারবাইজান হয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন ◈ ঈদের দিন সকালে ঝড়বৃষ্টির আশঙ্কা নিয়ে যা জানালেন আবহাওয়া অধিদপ্তর

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০২:০৮ রাত
আপডেট : ১০ জুন, ২০২০, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিগগিরই ইসরাইল ও মার্কিন গুপ্তচরের ফাঁসি কার্যকর : ইরান

বাশার নূরু : [২] রাজধানী তেহরানে মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন দেশটির বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি। পার্সটুডে

[৩] তিনি জানান, সাইয়্যেদ মাহমুদ মুসাভি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ ও ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের গুপ্তচর। ইরানের বিপ্লবী আদালত তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে। সুপ্রিম কোর্ট এ রায় বহাল রেখেছেন। এই গুপ্তচর অর্থের বিনিময়ে ইরানের নিরাপত্তা সংক্রান্ত তথ্য শত্রুদের কাছে সরবরাহ করতো।

[৪] তার কাজ ছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসিসহ সশস্ত্র বাহিনীর তথ্য সংগ্রহ করে সিআইএ ও মোসাদের কাছে সরবরাহ করা। আইআরজিসির কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানির অবস্থানস্থল ও গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করে সিআইএ ও মোসাদের হাতে তুলে দিয়েছিলেন মুসাভি।

[৫] ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন বাহিনীর বিমান হামলায় ইরানের কুদর্স ফোর্সের কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। সম্পাদনা: সিরাজুল ইসলাম

  • সর্বশেষ
  • জনপ্রিয়