শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের ভিড় ও তদবির ঠেকাতে প্রধানমন্ত্রীর যে নতুন উদ্যোগ! ◈ বাইক থেকে নৌযানসহ আরও যেসব ক্ষেত্রে বাংলাদেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে! ◈ সমাজে বিভাজন সৃষ্টির অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল ◈ ইরাক ৪০ বছর পর বিশ্বকাপে, রাজকীয় সংবর্ধনা ফুটবল দলকে ◈ ১৪টি বোয়িং কেনার পথে সরকার, এয়ারবাস লিজ নেওয়ার পরিকল্পনা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ১০ জনের অ্যাতলেটিকো মা‌দ্রিদ‌কে হারা‌লো বার্সেলোনা ◈ আমেরিকা, চীন ও রাশিয়া, বাংলা‌দেশ পররাষ্ট্রনীতিতে কোনদিকে ঝুঁকছে? ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেল‌বেন না মুস্তাফিজ ◈ এবার আওয়ামী লীগের জেলা অফিস গোপনে বিক্রি হয়ে গেল, অভিযোগ অস্বীকার নেতাদের ◈ শানিয়ান ও মেহরাব বিসিবি পরিচালকের পদ ছাড়লেন

প্রকাশিত : ০৬ জুন, ২০২০, ০১:১৩ রাত
আপডেট : ০৬ জুন, ২০২০, ০১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাঁদাবাজীর ঘটনায় বস্ত্র ও পাটমন্ত্রীর ছেলের এপিএস গ্রেপ্তার

ইসমাঈল হুসাইন ইমু: [২] নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ছেলের এপিএস কামরুজ্জামান হীরাসহ পাঁচজনকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে দুপুরে তাদের গ্রেপ্তার করে পুলিশ। এর আগে চাঁদাবাজির অভিযোগে থানায় অভিযোগ দায়ের করা হয় বিশ্বাস ব্রিকসের পক্ষ থেকে।

[৩] জানা যায়, রূপগঞ্জের ওপর দিয়ে বিশ্বাস ব্রিক্স টাইলস গোপালগঞ্জ যাওয়ার সময় পরিবহনে চাঁদা দাবি করেন হীরাসহ পাঁচজন। টাকা না দিয়ে কোনো টাইলস এ পথে যেতে পারবে না বলে হুঁশিয়ারি দেন তারা। পরে এ ঘটনায় কোম্পানীর ম্যানেজার থানায় অভিযোগ দায়ের করেন। পরে ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

[৪] রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, চাঁদাবাজির অভিযোগে হীরাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তারা একটি কোম্পানির গাড়ি যাওয়ার সময় সেটি আটকে চাঁদা দাবি করেছেন এবং টাকা ছাড়া কোন মালামাল যেতে দেবেন না বলে হুমকি দিয়েছেন বলে অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, কামরুজ্জামান হিরা, মহিউদ্দিন, তাপস দাস, সাজ্জাদ হোসেন ও রনি ভুইয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়