শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] শিশুদের টিকা নিয়ে কোনো সমস্যা হবে না, হাতে সব ভ্যাৃকসিন ও টিকা মজুদ আছে

লাইজুল ইসলাম : [৩] সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার ডা. মওলা বক্স চৌধুরি বলেন, করোনা প্রভাবের কারণে বাংলাদেশের যাতে শিশুদের টিকাদানে কোনো সমস্যা না হয় সেজন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে সব ধরনের ভ্যাকসিন হাতে আছে। যখনই ঘোষণা আসবে তখনই শিশুদের ভ্যাকসিন কার্যক্রম চালানো যাবে।

[৪] ডা. মওলা বক্স বলেন, সারা বছরের যে টিকাদান কার্যক্রম তাতেও কোনো সমস্যা হচ্ছে না। প্রথম দিন থেকে প্রথম সপ্তাহ ও প্রথম মাস থেকে ৬ মাস পর্যন্ত যেসব টিকা দিতে হয়। সব হাতে আছে। ১৮ মাস ও ২৪ মাসের যে টিকাগুলো বাচ্চাদের দিতে হয় সেগুলোও পর্যাপ্ত রয়েছে।

[৫] ডা. মওলা বলেন, কোভিড-১৯ মহামারির মধ্যেও বিদেশ থেকে আমরা বিশেষ ফ্লাইটে করে ওষুধ আনিয়েছি। ভ্যাকসিন গুলো ইতমধ্যে পৌছে দেয়া হয়েছে। আমাদের নিজস্ব গাড়ি যোগে দেশের প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যকর্মীদের হাতে পৌছে গেছে ভ্যাকসিন।

[৬] ইপিআইয়ের প্রোগ্রাম ম্যানেজার বলেন, গ্রাম-গঞ্জে আমাদের ২৬ হাজার সেবাকর্মী কাজ করে। তাদেরকে দিয়ে আমরা একটা রাফ করিয়েছি। যাতে কোনো নবজাতক টিকাদান কর্মসূচি থেকে বাদ না পরে। এমন ভাবে করিয়েছি যাতে আমরা ঘোষণার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট বাড়ি গুলোতে শিশুদের টিকা দিয়ে আসতে পারি।

[৭] ডা. মওলা বলেন, আমরা ১০টি রোগের ৬টি টিকা দিয়ে থাকি। যক্ষা, হাম, ডাইরিয়াসহ অন্যান্য রোগের টিকা সব সময় সরকার দিয়ে থাকে। আমরা একই সঙ্গে বেশ কয়েকটি ভ্যাকসিন ও টিকা দিয়ে থাকি। সেগুলো প্রস্তুত করা আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়