শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমিরাতে ইমাম,মুয়াজ্জিন ও মসজিদ কর্মকর্তাদের কোভিড১৯ টেস্ট বাধ্যতামূলক

ওবায়দুল হক মানিক : [২] সংযুক্ত আরব আমিরাতে করােনাভাইরাসের সংক্রমণ প্রতিরােধ কর্মসূচির অংশ হিসেবে ১৭ মার্চ থেকে মসজিদ বন্ধ রয়েছে । দেশটির প্রশাসন , স্বাস্থ্য অধিদপ্তর , ওয়াকফ কাউন্সিলের , ফতােয়া বাের্ডের অনুমতিক্রমে পবিত্র রমজানের তারাবির নামাজ কিংবা ঈদুল ফিতরেও বন্ধ রাখা হয় মসজিদ ।

[৩] এদিকে মসজিদ চালুর পূর্বে ইমাম , মুয়াজ্জিন ও মসজিদের সকল কর্মকর্তাদের করােনা টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে । মসজিদ খুলে দেওয়া প্রসঙ্গে গত সপ্তাহে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয় ।

[৪] উক্ত সংবাদে আন্তর্জাতিক স্বাস্থ্যবিধি মেনে মসজিদ চালু করার বিষয়ে যাবতীয় বিধিনিষেধ উপস্থাপন করা হয় । ইমাম , মুয়াজ্জিন কিংবা কর্মকর্তাদের করােনা টেস্টের ব্যাপারে একজন ইমাম জানান , আমাদেরকে ফোন করে জানানাে হয়েছে করােনা টেস্ট করার জন্য । মসজিদ খুলে দেওয়ার নির্দিষ্ট কোনো তারিখ এখন পর্যন্ত জানান হয়নি । তবে প্রস্তুতি চলছে বলে কর্তৃপক্ষ জানান ।

[৫] ইতিপূর্বে মসজিদ চালুর পর সকলকে নিজ নিজ মুসল্লা সাথে করে নিয়ে আসার নির্দেশ দেওয়া হয়েছে । যদি কোনো ব্যক্তি মুসল্লা আনতে ভুলে যায় , তার জন্য বিশেষ ব্যবস্থায় একবার ব্যবহারযােগ্য মুসল্লা রাখা হবে। এছাড়া ১২ বছরের শিশু ও ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদের মসজিদে না আসার নির্দেশ দেওয়া হয়েছে । সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়